সিইসি: ইউপি নির্বাচন শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হবে
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হলে মানুষ ভোটমুখী হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে এবং সবার সহযোগিতা চাইবে বলে তিনি জানিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সিইসি উল্লেখ করেন, নির্বাচন শুরু হলে সবাই নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়বে এবং সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু ভোট করা সম্ভব হবে।
এর আগে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের বিষয়ে কথা বলেন সিইসি। প্রতিদিন ডাক সই করার সময় এনআইডি-সংক্রান্ত অন্তত ছয় থেকে সাতটি অভিযোগের আবেদন তার সামনে আসে বলে জানান তিনি। এসব আবেদনে কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা না পাওয়ার কথা উল্লেখ করেন। পত্রপত্রিকায় প্রকাশিত হয়রানির খবর ও এসব অভিযোগ তাকে বিব্রত করে জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, তিনি এনআইডি-কেন্দ্রিক দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি চান এবং এমন একটি পরিবেশ তৈরি করতে চান যেখানে কোনো হয়রানি থাকবে না। এ বিষয়ে তিনি কর্মশালায় উপস্থিতদের কাছে সমাধান ও পরামর্শ চান।
নাগরিকদের আবেদন প্রক্রিয়ায় দ্রুত সাড়া নিশ্চিত করতে আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই তা গ্রহণ ও প্রক্রিয়াধীন থাকার বিষয়টি বার্তার মাধ্যমে আবেদনকারীকে জানানোর নির্দেশনা দেন সিইসি। কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও জানিয়ে দেওয়ার কথা বলেন তিনি। ছয় মাস ধরে কোনো জবাব না পাওয়া বা আবেদনের অবস্থান জানতে না পারার পরিস্থিতি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি প্রয়োজনে মেমো নম্বর বা সিরিয়াল নম্বর দেওয়ার পরামর্শ দেন, যাতে পরবর্তী সময়ে আবেদনের অবস্থা জানা যায়। এ ছাড়া জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদে ত্রুটির অজুহাত দেখিয়ে একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা বন্ধ করে নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
দেশের সব নাগরিক প্রযুক্তি সম্পর্কে সমানভাবে সচেতন নন উল্লেখ করে সিইসি বলেন, বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষের পক্ষে অনলাইনে আবেদন করা বা এনআইডি ডাউনলোড করা সহজ নয়। তাদের সক্ষমতা বিবেচনায় রেখে সেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সবাইকে স্মার্ট কার্ড দেওয়া সম্ভব না হলে, যারা ডাউনলোড বোঝেন না, তাদের কাছে কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছে দেওয়ার বিকল্প ব্যবস্থা বের করার পরামর্শ চান তিনি। পাশাপাশি সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করার বিষয়ে জনসচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্ব দেন তিনি।
এনআইডিকে নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশন নিতে পারে না। তবে নাগরিকদের অযথা হয়রানি এড়াতে এনআইডি দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারণ করতে হবে। এ ছাড়া মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে সরকারি সুবিধা হারানোর আশঙ্কায় অনেক পরিবার মৃত্যুর তথ্য জানাতে চায় না উল্লেখ করে বিষয়টির সমাধান খোঁজার তাগিদ দেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.