চুক্তি নবায়ন না হলে ফের ফারাক্কা লংমার্চের তাগিদ জাতীয় বিপ্লবী পরিষদের
আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার আগেই গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি নবায়ন না হলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর পথ অনুসরণ করে আবারও ফারাক্কা অভিমুখে লংমার্চ করার জন্য সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফারাক্কা লংমার্চের আলোকচিত্র প্রদর্শনী থেকে এ আহ্বান জানানো হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান।
উদ্বোধনী বক্তব্যে খোমেনী ইহসান বলেন, ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মওলানা ভাসানী মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ছয় মাস আগে তিনি ফারাক্কা অভিমুখে লংমার্চের নেতৃত্ব দেন। তার সেই কর্মসূচি ছিল পানি আগ্রাসনের বিরুদ্ধে এ দেশের মানুষের সম্মিলিত প্রতিবাদ।
এই আলোকচিত্র প্রদর্শনীর বিষয়ে তিনি জানান, এটি কেবল অতীতের স্মরণ নয়, বরং নতুন প্রজন্মকে সেই আন্দোলনের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এবং দেশের পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামের চেতনাকে জাগ্রত রাখবে।
গঙ্গা পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে খোমেনী ইহসান বলেন, কৃষি, পরিবেশ ও কোটি মানুষের জীবনজীবিকার স্বার্থে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তা নবায়ন করতে হবে। শুষ্ক মৌসুমে গঙ্গার পানিপ্রবাহ কমে গেলে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, নদীব্যবস্থা ও জীববৈচিত্র্য মারাত্মক ঝুঁকিতে পড়ে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘এটি কোনো দয়া বা অনুগ্রহের বিষয় নয়, এটি আমাদের ন্যায্য অধিকার। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি নবায়ন করা না হলে মওলানা ভাসানীর পথ অনুসরণ করে আবারও ফারাক্কা অভিমুখে লংমার্চ করা হবে। আমরা দেশপ্রেমিক সব সামাজিক-রাজনৈতিক সংগঠনকে এ লংমার্চ বাস্তবায়নের আহ্বান জানাই।’
প্রদর্শনীতে জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আবদুস সালাম ও গালীব ইহসান, সদস্য সাইদুল ইসলাম, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ এবং সহকারী সদস্য সচিব মো. আরিফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.