চট্টগ্রামে পুলিশের টহল গাড়ি চুরি, গ্রেপ্তার ১
চট্টগ্রামে পুলিশের একটি টহল গাড়ি চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির কয়েক ঘণ্টার মাথায় গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ১৯ নভেম্বর সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রুবেল (৪০)। ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশের দাবি, নাশকতার উদ্দেশ্যেই সরকারি এই গাড়িটি চুরি করা হয়েছিল। এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর তৎপরতা চলছে।
সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ নভেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে হালিশহর থানার মোবাইল-৪২ দলের সদস্যরা গাড়িটি ছোটপুল এলাকায় পুলিশ লাইনস সংলগ্ন পুনাক রেস্তোরাঁর সামনে রেখে ভেতরে দুপুরের খাবার খেতে যান। ফিরে এসে তারা গাড়িটি দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। সেখানে সন্ধান না পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন। ফুটেজে দেখা যায়, দুপুর ২টা ৪৩ মিনিটের দিকে এক ব্যক্তি গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছেন।
গাড়িটি চুরির পরপরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে সমন্বয় করা হয়। একই সাথে শহরের বিভিন্ন চেকপোস্টে নজরদারি জোরদার করে পুলিশ। তাৎক্ষণিক এই অভিযানের মুখে সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে জড়িতদের শনাক্ত করে দেওয়ানহাট মোড় থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রুবেল ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়ার আউলিয়া জামে মসজিদ লেনের বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর এলাকায়। তার বাবার নাম শামসুল আলম এবং মায়ের নাম জিলহজ বেগম।
জিজ্ঞাসাবাদে রুবেল এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের পরিচয় প্রকাশ করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া গাড়িটি নীল রঙের একটি টাটা ৩.০-লিটার সিঙ্গেল-কেবিন পিকআপ, যার সিএমপি শনাক্তকরণ নম্বর ১৮০।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.