আপনি পড়ছেন

পলাতক স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবিলায় ২০২৪ সালের মতো গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখা রাজনৈতিক দলগুলোকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, দেশের সীমানার ওপারের প্রভুদের খুশি করতে ওই পলাতক স্বৈরাচার আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগরে এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তাবেদারি শক্তির বিরুদ্ধে একটাই বক্তব্য ‘এনাফ ইজ এনাফ’ উল্লেখ করে তিনি ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়ার আহ্বান জানান। তারেক রহমান বলেন, সরকার যখন দেশের মানুষের জন্য কাজ করছে, তখন একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যারা একসময় জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৭ বছর দেশ শাসন করেছে, তারাই এই ষড়যন্ত্রে জড়িত বলে তিনি উল্লেখ করেন।

বিগত ১৬ বছর ক্ষমতায় থাকা শাসকদের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, তারা কেন তিস্তা ও পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন করেনি। তিনি বলেন, দেশের মানুষ আর ডামি নির্বাচন দেখতে চায় না এবং গুম, খুন ও ভোটাধিকার কেড়ে নেওয়ার রাজনীতিও মেনে নেবে না। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চায়, তারা দেশপ্রেমিক হতে পারে না বলে মন্তব্য করে তিনি জানান, দেশের মানুষ গুম-খুনের রাজনীতিতে ফিরে না গিয়ে নিরাপত্তা ও ভাগ্যের পরিবর্তন চায়।

জনসভায় সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। খনন করা এসব খাল তরুণদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, যাতে তারা মাছ চাষসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।

এ ছাড়া চলতি বছরে ২ লাখ ৫৬ হাজার ইমাম, পুরোহিত ও ধর্মীয় গুরুকে সম্মানী দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ছোট শিক্ষার্থীদের নতুন বইয়ের পাশাপাশি নতুন স্কুল ড্রেস দেওয়া হবে এবং ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হবে। পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহ চালু করা হবে বলেও তিনি জানান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.