আপনি পড়ছেন

আওয়ামী লীগের সহিংসতা ও নাশকতা বন্ধে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা কার্যকরের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। একই সঙ্গে দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আওয়ামী লীগের সন্ত্রাস বন্ধে জুলাই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করার দাবি
ছবি - সংগৃহীত

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের অবসান, জুলাই গণহত্যার বিচার এবং সন্ত্রাস ও চাঁদাবাজি দমনের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা এসব দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান।

সমাবেশে সভাপতির বক্তব্যে খোমেনী ইহসান অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা তৈরি করে বিচার প্রক্রিয়াকে বানচাল করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, ‘গণহত্যায় জড়িতদের যথাযথ বিচার ও আইন অনুযায়ী দণ্ড কার্যকর শুরু হলে দেশে নাশকতা এবং রাজনৈতিক ষড়যন্ত্র বন্ধ হবে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের প্রাণহানি ঘটলেও প্রশাসন কার্যকর সুরক্ষা দিতে পারছে না। তিনি সহিংসতায় নিহত নেতাকর্মীদের জানমাল রক্ষায় সরকারের দায়িত্বশীল পদক্ষেপ প্রত্যাশা করেন।

আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতির বিষয়ে খোমেনী ইহসান বলেন, দেশের বর্তমান অবস্থায় অর্থনীতি পুনরুদ্ধার এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। তিনি তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে চীন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র এবং মুসলিম বিশ্ব থেকে প্রয়োজনীয় বৈদেশিক বিনিয়োগ আনার আহ্বান জানান। পাশাপাশি সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।

সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব বলেন, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বিভক্তির সুযোগ নিয়ে অপরাধীরা আবারও সক্রিয় হয়ে উঠছে। সংকট উত্তরণে তিনি সরকার ও বিরোধী দলগুলোকে পারস্পরিক ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সহকারী সদস্য সচিব আব্দুস সালাম ও গালিব ইহসান বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে রক্ষা করতে হলে ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটাতে হবে এবং রাষ্ট্রের প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য তৌহিদুল ইসলাম তপু, মো. সাইদুল ইসলাম এবং বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ। বক্তারা সাম্প্রতিক সহিংসতায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.