আপনি পড়ছেন

সৌদি আরবের রাজধানী রিয়াদের অর্থনৈতিক কেন্দ্র লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো এক হামলায় একটি সুউচ্চ ভবন ও এর সংলগ্ন বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। এদিকে আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের মধ্যেই একই দিনে রিয়াদে মক্কা প্রতিরক্ষা জোটের মহাসচিবের সঙ্গে বৈঠকে বসেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

সৌদি আরবের অর্থনৈতিক কেন্দ্রে হুথিদের হামলা ও মক্কা প্রতিরক্ষা জোটের বৈঠক
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র এক বিবৃতিতে জানান, রিয়াদের অর্থনৈতিক কেন্দ্রে অবস্থিত একটি টাওয়ারে হুথিদের চালানো হামলায় কয়েকটি তলা এবং আশেপাশের ভবনগুলো বস্তুগত ক্ষতির শিকার হয়েছে। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে গিয়ে জীবন ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করে। বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার কঠোর নিন্দা জানিয়ে ওই মুখপাত্র বলেন, ‘বেসামরিক অবকাঠামোতে আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন।’

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বৃহস্পতিবার তারা রিয়াদকে লক্ষ্য করে আসা হুথিদের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতেই রাজধানীর বিভিন্ন ভবনে ক্ষতি সাধিত হয়। এ ঘটনার পর সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ রিয়াদ ও নিকটবর্তী আল-খার্জ গভর্নরেটের জন্য সতর্কতা জারি করে। পরে হুমকি কেটে যাওয়ায় উভয় এলাকার বিপদসংকেত প্রত্যাহার করে নেওয়া হয়। সম্প্রতি ইয়েমেনে সৌদি জোট ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ হামলার ঘটনা ঘটল।

একই দিনে রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে সাক্ষাৎ করেন সদ্য গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের মহাসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তারা জানায়, জোটের সাধারণ সচিবালয়ের প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং সদস্য রাষ্ট্রগুলোর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় গত ৭ আগস্ট এই মক্কা প্রতিরক্ষা জোট গঠিত হয়। চুক্তির শর্ত অনুযায়ী, জোটভুক্ত যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচিত হবে। রিয়াদে এক জরুরি বৈঠকে এ প্রতিরক্ষা প্রতিশ্রুতি অবিলম্বে কার্যকর করার সিদ্ধান্ত হয় এবং তিন বছরের মেয়াদে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদকে জোটের প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.