শিক্ষামন্ত্রী: শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি
চলতি বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হলেও ভবিষ্যতে তা ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের ৫ কোটি ৮০ লাখ তরুণকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে এই খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) 'সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬' শীর্ষক এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
বক্তব্যে শিক্ষামন্ত্রী জানান, বাংলাদেশে ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় ৫ কোটি ৮০ লাখ তরুণ রয়েছে। দ্রুত বর্ধনশীল ও ঘনবসতিপূর্ণ এই দেশের তরুণ জনগোষ্ঠীই প্রধান শক্তি। তাদের উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশের সার্বিক উন্নয়নে শিক্ষা খাতে বিনিয়োগ অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।
বর্তমানে এই বিপুল জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম এমন যোগ্য শিক্ষার্থী তৈরি করা বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্বের দায়িত্ব। পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে পাওয়া নতুন ধারণাগুলো জাতীয় উন্নয়নে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের কথা তুলে ধরেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআইনির্ভর এবং ইউনেস্কোর কমিশন সভায় এআইভিত্তিক উদ্যোক্তা তৈরির বিষয়টি আলোচনায় এসেছে। এই লক্ষ্য বাস্তবায়নে দেশের শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তিনির্ভর করার পাশাপাশি এআই খাতে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো ঢাকায় আইএইউপির এই সেমি-অ্যানুয়াল মিটিং অনুষ্ঠিত হলো। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বছরব্যাপী রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের যোগাযোগ এবং আন্তর্জাতিক অ্যাকাডেমিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হলো।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং সিফাল গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার এ মেজিয়া। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, রেক্টর, শিক্ষাবিদ, উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারক ও শীর্ষ নেতৃত্বস্থানীয় ব্যক্তিসহ দুই শতাধিক অতিথি অংশ নেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএইউপির প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের (ইউরাস) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আইদিন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং আইএইউপির ট্রেজারার-ইলেক্ট (২০২৭-২০৩০) ড. মো. সবুর খান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.