আপনি পড়ছেন

আলাস্কা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর বিজয় মেনে নিয়েছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে নির্বাচনী ফল অনুমোদন আটকে দেওয়ার দাবিতে নিজেদের করা মামলাটি খারিজের জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাটদের কাছে রিপাবলিকান সিনেট আসনটির পরাজয় ঠেকানোর নজিরবিহীন এই আইনি লড়াই থেকে শেষ পর্যন্ত সরে আসল প্রশাসন।

আলাস্কায় ডেমোক্র্যাটদের জয় মেনে মামলা প্রত্যাহার ট্রাম্প প্রশাসনের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অক্টোবরে মার্কিন বিচার বিভাগ এই মামলাটি দায়ের করেছিল। ৩ নভেম্বরের ব্যালটে ক্ষমতাসীন রিপাবলিকান সিনেটর ড্যান এস সুলিভানের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড্যান জে সুলিভানকে অন্তর্ভুক্ত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছিলেন, ভোটারদের সঙ্গে ‘প্রতারণা’ করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন নামধারী প্রার্থীকে যুক্ত করা হয়েছে।

তবে বৃহস্পতিবার মার্কিন আপিল আদালতকে নিজেদের দায়ের করা দেওয়ানি মামলাটি বাতিলের অনুরোধ জানায় ট্রাম্প প্রশাসন।

চলতি সপ্তাহে ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেল্টোলাকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপরই বিচার বিভাগ নাইনথ ইউএস সার্কিট কোর্ট অব আপিলসকে মামলাটি নিষ্ক্রিয় বা অর্থহীন ঘোষণা করার আবেদন জানায়। সেখানে পেল্টোলার বিজয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়।

মামলার নথিতে সহকারী অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি ই উডওয়ার্ড উল্লেখ করেন, নির্বাচনের সততা বজায় রাখার সাংবিধানিক দায়িত্ব যেন আলাস্কা রাজ্য ও এর কর্মকর্তারা পূরণ করেন, তা নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্র এই মামলা করেছিল। তিনি আরও যোগ করেন, সরকার অনিচ্ছাসত্ত্বেও স্বীকার করছে যে ড্যান জে সুলিভানের পক্ষে পড়া ভোটগুলো ক্ষমতাসীন সিনেটর ড্যান এস সুলিভানের পাওয়ার কথা ছিল কি না, তা যাচাইয়ের আর কোনো উপায় এখন অবশিষ্ট নেই।

নির্বাচনের আগের কয়েক সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেন, একই ধরনের নামের দুই সুলিভান প্রার্থী ভোটারদের বিভ্রান্ত করবেন। এই মামলা দায়েরের পেছনে তিনিই উৎসাহ জুগিয়েছিলেন বলে জানান।

প্রশাসনের মামলা দায়েরের কয়েক দিন পর নিউইয়র্ক টাইমস জানায়, ড্যান জে সুলিভানকে নির্বাচনী লড়াইয়ে নামানোর পেছনে পেল্টোলার প্রচার শিবিরের সংশ্লিষ্টতা ছিল। তবে পেল্টোলা যেকোনো ধরনের অনিয়মের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন।

২৮ অক্টোবর ট্রাম্প দাবি তোলেন, এমন অভিযোগের ভিত্তিতে পেল্টোলার বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং ব্যালট থেকে তাকে বাদ দেওয়া প্রয়োজন। একই ধরনের নামের প্রার্থী দেওয়ার এই কৌশলকে ট্রাম্প ‘সর্বোচ্চ পর্যায়ের ভোটার জালিয়াতি’ বলে আখ্যা দেন।

অন্যান্য ডেমোক্র্যাট নেতারা পাল্টা যুক্তি তুলে ধরে বলেন, পেল্টোলার প্রচার শিবির যদি এতে জড়িতও থাকে, তবে এমন ‘ডামি প্রার্থী’ দাঁড় করানোর কৌশল উভয় দলের জন্যই নিয়মিত একটি চর্চা এবং এটি কোনো বেআইনি পদক্ষেপ নয়।

পেল্টোলা সরাসরি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আলাস্কার সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন। ফলে বিজয়ী নির্ধারণে রাজ্যটির ‘র‍্যাঙ্কড চয়েস ভোটিং’ পদ্ধতি ব্যবহারের কোনো প্রয়োজন পড়েনি। এর ফলে সুলিভান নামধারী কোনো প্রার্থীর ভোটই নির্বাচনের চূড়ান্ত ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারেনি।

৩ নভেম্বরের সিনেট নির্বাচনের চূড়ান্ত পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ জানুয়ারি নাগাদ ১০০ সদস্যের মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা দাঁড়াবে ৫৬টিতে। বিপরীতে রিপাবলিকানদের আসন সংখ্যা থাকবে ৪৪টি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.