নড়াইলে সাবেক এমপিসহ ৫০ বাড়িতে হামলা, অগ্নিসংযোগের অভিযোগ
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতা নিহতের ঘটনার জেরে আওয়ামী লীগ নেতাদের অন্তত ৫০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে স্থানীয় সাবেক সংসদ সদস্য ও পৌরসভার সাবেক মেয়রের বাসভবনও রয়েছে।

শুক্রবার সন্ধ্যার পর উপজেলার বেন্দারচর এলাকায় এই হামলা চালায় বিক্ষুব্ধ লোকজন। হামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাতক কৃষ্ণ ঘোষের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কৃষ্ণ ঘোষের বাড়ির আশপাশের অন্য কোনো স্থাপনায় হামলা হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বসতিতে হামলার খবর ছড়িয়ে পড়লে পুলিশ একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়। সেখানে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এই তথ্য সম্পূর্ণ বানোয়াট। ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং কোনো হিন্দু পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে পুলিশ উল্লেখ করেছে।
এর আগে, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় কালিয়া থানার বেন্দারচর স্লুইসগেট সংলগ্ন বটতলায় বিএনপির মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের (বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন।
জোড়া খুনের ঘটনার পরপরই অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যাকাণ্ডের জেরে শুক্রবার বিকাল থেকে নিহতদের স্বজন এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে জড়ো হয়ে আওয়ামী লীগ নেতাদের কয়েকটি বাড়িতে হামলা চালায়। পরে কালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাড়িঘরে হামলার বিষয়ে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু বলেছেন, এ হামলায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তারা জানেন না। নিজেদের দুই নেতাকে হারিয়ে তারা শোকাহত বলে জানান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.