আপনি পড়ছেন

বিদেশে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ছবি ও অসত্য তথ্য বানিয়ে দেশে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বিদেশ থেকে এআই প্রযুক্তিতে অপপ্রচারের অভিযোগ রিজভীর
রুহুল কবির রিজভী

রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত একটি প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহানের লেখা 'চির ভাস্বর শহীদ জিয়া' গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে থাকা একটি চক্র এআই প্রযুক্তির অপব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। অতীতে তথ্য ও ইতিহাস বিকৃত করে যে ধরনের ব্যবস্থা তৈরির চেষ্টা হয়েছিল, এখন দেশকে নতুন করে অস্থিতিশীল ও নৈরাজ্যকর করতে একই কায়দায় তৎপরতা চলছে বলে তিনি উল্লেখ করেন। এই ধরনের কোনো অপচেষ্টা সাধারণ মানুষের সম্মিলিত প্রতিরোধের মুখে টিকবে না বলেও তিনি দাবি করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা অভিযোগ করেন, সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গা এবং নড়াইলে কর্মসূচির নামে নাশকতা চালানো হয়েছে। একই সঙ্গে তিনি জানান, তার সঙ্গে অতীতে কারাবন্দী থাকা মনির নামের এক কর্মীকে গুম করা হয়েছে এবং গোপালগঞ্জেও কয়েকজনকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের পর ছেড়ে দেওয়া হয়েছে। সমাজে গুমের প্রবণতা এখনো বন্ধ হয়নি বলে তিনি মন্তব্য করেন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দম্ভে ইতিহাস, বিজ্ঞান ও ভূগোল বিকৃত করা হয়েছিল বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, অতীতে এ ধরনের পরিস্থিতিতে বন্দুকযুদ্ধ বা প্রাণহানি ঘটানো হতো, তবে বর্তমান সরকার সংযতভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। উদ্ভূত পরিস্থিতিতে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

উন্মোচিত গ্রন্থটি নিয়ে রিজভী বলেন, বইটিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৈশব থেকে শুরু করে শাহাদাতবরণ পর্যন্ত জীবন ও কর্ম, তরুণদের সঙ্গে তার সংযোগ এবং রাষ্ট্র পরিচালনার নানা প্রেক্ষিত অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরোনো পত্রিকার তথ্য ও পরিসংখ্যানের সমন্বয়ে করা এই গবেষণামূলক কাজ নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.