চ্যাট জিপিটির বিকল্প খুঁজছেন? ক্লডের ৫টি ফিচার দেখে নিন!
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের বাজারে চ্যাটজিপিটির শক্তিশালী বিকল্প হিসেবে নিজেদের অবস্থান তৈরি করছে অ্যানথ্রপিকের তৈরি ‘ক্লড’। সাধারণ লেখালেখি, ই-মেইল তৈরি কিংবা নথি বিশ্লেষণের গণ্ডি পেরিয়ে ব্যক্তিগত ও পেশাদার কাজের পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হওয়ার পাঁচটি বিশেষ সুবিধা ক্লডকে অন্যদের চেয়ে আলাদা করেছে। ছবি তৈরি ও ভয়েস কথোপকথনের মতো ক্ষেত্রে চ্যাটজিপিটির নিজস্ব সুবিধা থাকলেও ব্যবহারকারীরা ক্লডের বিনামূল্যের সংস্করণ ব্যবহার করেই এর কার্যকর ফিচারগুলো যাচাই করতে পারেন।

ক্লডের অন্যতম আকর্ষণীয় দিক হলো এর নিজস্ব ডিজাইন ও ব্র্যান্ডিং টুল। এর মাধ্যমে ছোট ব্যবসা, অনলাইন শপ কিংবা নিউজলেটার পরিচালনাকারীরা নিজেদের প্রতিষ্ঠানের লোগো, ফন্ট, রঙের সমন্বয় এবং নকশার নির্দেশনা যুক্ত করে একটি নির্দিষ্ট দৃশ্যমান পরিচিতি তৈরি করতে পারেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট, প্রেজেন্টেশন বা ওয়েবসাইট তৈরির সময় প্রতিবার একই লোগো বা রঙের নমুনা নতুন করে আপলোড করার প্রয়োজন পড়ে না। চ্যাটজিপিটিতে ব্র্যান্ড নির্দেশনা ও টেমপ্লেট ব্যবহারের সুযোগ থাকলেও ক্লডের ডিজাইন ব্যবস্থা তুলনামূলক বেশি কাঠামোবদ্ধ।
এআইকে কোনো কাজ শেখাতে সব সময় বিস্তারিত লিখে বোঝানোর ঝামেলাও কমিয়েছে ক্লড। ম্যাক ব্যবহারকারীরা ‘ওয়ার্কফ্লো রেকর্ডিং’ সুবিধার মাধ্যমে নিজের কম্পিউটারে কোনো কাজ একবার করে দেখালেই ক্লড স্ক্রিনের কার্যক্রম, মাউসের ক্লিক, কিবোর্ডের ব্যবহার এবং ঐচ্ছিক ভয়েস নির্দেশনা রেকর্ড করে তা পুনরায় ব্যবহারযোগ্য স্কিলে রূপান্তর করে। প্রতিদিনের রসিদ সাজানো, স্প্রেডশিট হালনাগাদ করা বা ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহের মতো নিয়মিত কাজগুলো এভাবে সহজেই স্বয়ংক্রিয় করা যায়। ওপেনএআইয়ের কোডেক্সে একই ধরনের সুবিধা থাকলেও ক্লড এটি সাধারণ ডেস্কটপ সহকারীর মধ্যেই যুক্ত করেছে।
দাপ্তরিক কাজের জন্য মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন অ্যাপের সঙ্গেও ক্লডের গভীর সংযুক্তি রয়েছে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও আউটলুকের অ্যাড-অনের মাধ্যমে ব্যবহারকারীরা ক্লডে তৈরি করা কাস্টম স্কিল বা পূর্বনির্ধারিত নির্দেশনা ব্যবহার করতে পারেন। এতে ব্যবসায়িক প্রস্তাবনা সাজানো, মাসিক খরচের হিসাব রাখা কিংবা গ্রাহকের ই-মেইলের উত্তর দেওয়ার মতো কাজে প্রতিবার নতুন করে নির্দেশনা লিখতে হয় না।
অন্যদিকে, আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের নিজস্ব অ্যাপগুলোর সঙ্গে ক্লডের সরাসরি সংযোগ বাড়তি সুবিধা এনে দিয়েছে। ব্যবহারকারীরা ক্লডের সাহায্যে অ্যাপল রিমাইন্ডার্সে নতুন কাজ বা কেনাকাটার তালিকা যুক্ত করার পাশাপাশি ক্যালেন্ডার ইভেন্ট, বার্তা ও ই-মেইলের খসড়া তৈরি করতে পারেন। উদাহরণস্বরূপ, কয়েক দিনের খাবারের পরিকল্পনা তৈরি করতে বললে ক্লড প্রয়োজনীয় উপকরণের তালিকা সাজিয়ে সরাসরি অ্যাপল রিমাইন্ডার্সে যোগ করে দেয়।
এ ছাড়া দীর্ঘদিন চ্যাটজিপিটি ব্যবহারের পর নতুন এআই সহকারীতে স্থানান্তরের জটিলতা কমাতে ক্লডে রয়েছে ‘মেমোরি ইমপোর্ট’ বা তথ্য স্থানান্তরের সুবিধা। ক্লডের দেওয়া একটি নির্দিষ্ট নির্দেশনা পুরোনো চ্যাটবটে ব্যবহার করলে সেটি ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দ, পেশাগত পরিচিতি ও গুরুত্বপূর্ণ তথ্যের একটি সারসংক্ষেপ তৈরি করে দেয়। সেই সারসংক্ষেপ ক্লডের মেমোরি সেটিংসে যুক্ত করলেই নতুন সহকারী দ্রুত ব্যবহারকারীর কাজের ধরন বুঝে নিতে পারে। এই সুবিধা ব্যবহারের জন্য বাধ্যতামূলকভাবে পেইড সাবস্ক্রিপশনের প্রয়োজন হয় না।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.