আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে এ ধরনের হামলার ঘটনা বেড়েছে ৩৫০ শতাংশ। ইসরায়েলভিত্তিক মানবাধিকার সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল (পিএইচআরআই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আল জাজিরার

পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ
আহত ব্যক্তিকে সরিয়ে নিচ্ছেন ফিলিস্তিনি চিকিৎসাকর্মীরা। ছবি- আনাদোলু অ্যাজেন্সি

গত সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের জরুরি চিকিৎসাসেবা দিতে গিয়ে ক্রমাগত হামলা, হুমকি ও ভয়ভীতির মুখে পড়তে হচ্ছে। এমনকি চিকিৎসাকর্মীদের পরিচয় স্পষ্টভাবে বোঝা গেলেও ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা তাঁদের ওপর হামলা চালাচ্ছে এবং রোগীদের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে।

প্রতিবেদন তৈরির জন্য ২৫ জন চিকিৎসাকর্মীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাঁদের একজন নাবলুস এলাকার প্যারামেডিক। তিনি জানান, একবার এক আহত ব্যক্তিকে চিকিৎসা দিতে যাওয়ার সময় ইসরায়েলি সেনারা তাঁকে আটকে দেয়।

ওই প্যারামেডিক বলেন, ‘আমি আহত ব্যক্তির খুব কাছেই দাঁড়িয়ে ছিলাম। সহজেই তাঁর কাছে পৌঁছাতে পারতাম। কিন্তু সেনারা আমাকে বাধা দেয়। তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। একপর্যায়ে মারা যান। এরপরই সেনারা সেখান থেকে চলে যায় এবং আমরা তাঁর কাছে পৌঁছাতে পারি।’

সাক্ষাৎকারে চিকিৎসাকর্মীরা শারীরিক নির্যাতন, অস্ত্রের মুখে হুমকি, গালিগালাজ এবং অপমানজনক তল্লাশির অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁদের সবাই বলেছেন, যেকোনো সময় বাধা, হামলা কিংবা রোগীর কাছে পৌঁছাতে বাধার মুখে পড়ার আশঙ্কায় তাঁরা আতঙ্কের মধ্যে কাজ করেন। এক অ্যাম্বুলেন্সচালক বলেন, ‘প্রতিটি ফোনকলই ঝুঁকি নিয়ে আসার মতো। আর প্রতিবার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে হয়, হয়তো আর ফিরে আসতে পারব না।’

প্রতিবেদনে এমন কয়েকটি ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে চিকিৎসাকর্মীদের নিজেদের ওপর হুমকি ও সহিংসতা চলার মধ্যেই রোগীদের চিকিৎসা দিতে বাধ্য করা হয়েছে। প্রতিবেদক ইমরান আনাতি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে পরিস্থিতির ‘বিপজ্জনক অবনতি’ হয়েছে। এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং ফিলিস্তিনিদের জরুরি চিকিৎসাসেবার ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলা। এর দায় ইসরায়েলের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত বছর অধিকৃত পশ্চিম তীরে স্বাস্থ্যসেবার ওপর ২৩৩টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১৬৫টি ঘটনায় চিকিৎসাসেবা পরিবহনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া ইসরায়েলি সেনাদের বিভিন্ন তল্লাশিচৌকির কারণে অ্যাম্বুলেন্সগুলোকে প্রায়ই হাসপাতাল পৌঁছাতে দীর্ঘ পথ ঘুরে যেতে হয়। পথে চিকিৎসা না পেয়ে কিছু রোগীর মৃত্যু হচ্ছে। এমনকি অন্তঃসত্ত্বা নারীদের হাসপাতালের বাইরে সন্তান জন্ম দিতে বাধ্য হওয়ার ঘটনাও ঘটছে।

এর আগেও অধিকৃত পশ্চিম তীরের চিকিৎসাব্যবস্থা ‘ভেঙে পড়ছে’ বলে সতর্ক করেছিল পিএইচআরআই। এবার নতুন প্রতিবেদনে চিকিৎসাকর্মীদের ওপর হামলার ক্রমবর্ধমান চিত্র তুলে ধরেছে সংগঠনটি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.