রাশেদ খান: ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে
ভারতের ভূখণ্ডে আওয়ামী লীগের পলাতক নেতাদের জমায়েত ও বৈঠকের সুযোগ করে দিয়ে দেশটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খান। আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন পলাতক ব্যক্তিকে ফেরাতে আরেকটি পলাতক গোষ্ঠীর বৈঠক করার কোনো বৈধ নজির নেই বলে তিনি দাবি করেন।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই অভিযোগ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, বাংলাদেশে আত্মগোপনে থাকা দলীয় কর্মীদের সক্রিয় করতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে দলটির নেতা জাহাঙ্গীর কবির নানক ও বাহাউদ্দিন নাছিমের বৈঠকের খবর ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে প্রচারের চেষ্টা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
বিবৃতিতে রাশেদ খান বলেন, দ্বিপক্ষীয় বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। তার ভাষায়, আইনি ব্যবস্থার মাধ্যমে গণহত্যার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। তবে ভারত বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরত পাঠাবে কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।
দেশে অস্থিরতা সৃষ্টির নানামুখী আন্তর্জাতিক চক্রান্ত চলছে উল্লেখ করে সীমান্ত সুরক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশেষ করে অস্থির পরিস্থিতি তৈরি করে ভারতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের বাংলাদেশে জোরপূর্বক পাঠিয়ে দেওয়ার (পুশইন) অপচেষ্টা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এই ধরনের অপতৎপরতা প্রতিহত করতে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলের সাধারণ মানুষকেও পাহারা জোরদার করার অনুরোধ জানান তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.