গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর
গোপালগঞ্জে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জেরে অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণ ও দেশি অস্ত্রের আঘাতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

রাজনৈতিক বিরোধের জেরে হওয়া এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফারিহা পুষ্পালয় নামের একটি ফুলের দোকান রয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাবিবুর রহমান জানান, মিছিলের পর সমাবেশ চলাকালে পরিস্থিতি দেখে তারা দোকান বন্ধ করে দেন। এর কিছুক্ষণ পরই তাদের প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। মুহূর্তের মধ্যেই দোকান তছনছ করে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
হাবিবুর রহমান আরও উল্লেখ করেন, তারা পৌরসভার ঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। সেখানে অধিকাংশ ব্যবসাই চরমানিকদাহ গ্রামের বাসিন্দাদের। ঘোষেরচর গ্রামের লোকজন তাদের ব্যবসা করতে বাধা দেওয়ার উদ্দেশ্যেই এই ভাঙচুর চালিয়েছে বলে তিনি দাবি করেন। এর ফলে স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতা ও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। কর্মসূচি শেষে সমাবেশে নেতাদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে ঘোষেরচর গ্রামের ছাত্রলীগ নেতা মোরসালিনের সঙ্গে চরমানিকদাহ গ্রামের ছাত্রলীগ কর্মী সাজিদের বিরোধ শুরু হয়। তাদের মধ্যকার ধাক্কাধাক্কির জেরে সন্ধ্যায় দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরক ও দেশি অস্ত্রের আঘাতে আহতদের মধ্যে চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান (১৯), শাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৪০) এবং ঘোষেরচর গ্রামের কবীর মোল্লার ছেলে জাহিদুল মোল্লা (৩৭) রয়েছেন। এ ছাড়া অস্ত্রের আঘাতে আরও সাতজন আহত হন। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের তথ্য পুলিশ পেয়েছে। পরবর্তী সময়ে উভয় পক্ষ নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করে নিয়েছে বলে পুলিশ শুনেছে। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.