স্প্যানিশ লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের নতুন ইতিহাস সৃষ্টি করেছেন আতলেতিকো মাদ্রিদের প্রধান কোচ ডিয়েগো সিমিওনে। গেতাফের বিপক্ষে তার দল ৩-০ গোলে জয়ের পর তিনি এই মাইলফলক অর্জন করেন। রবিবার অনুষ্ঠিত ম্যাচে এই অর্জনের মাধ্যমে লিগে আর্জেন্টাইন এই কোচের মোট জয় দাঁড়িয়েছে ৩৪৫-এ।

লা লিগায় সর্বোচ্চ জয়ের ইতিহাস সিমিওনের
আতলেতিকো মাদ্রিদের প্রধান কোচ ডিয়েগো সিমিওনে

নিজের ৫৬৭তম ম্যাচে তিনি এই অনন্য উচ্চতায় পৌঁছান। এর মধ্য দিয়ে তিনি আতলেতিকো মাদ্রিদ ও স্পেনের সাবেক কোচ লুইস আরাগোনেসের ৩৪৪টি জয়ের আগের রেকর্ডটি ভেঙে দিলেন। আরাগোনেসের চেয়ে ১৮৯টি ম্যাচ কম খেলেই এই রেকর্ড নিজের করে নেন সিমিওনে। সাবেক স্প্যানিশ কোচ আরাগোনেস ৭৫৬টি ম্যাচে ৩৪৪টি জয় পেয়েছিলেন।

গেতাফের মাঠে খেলার দশম মিনিটে অ্যালেক্স বায়েনার গোলে এগিয়ে যায় আতলেতিকো। এরপর ৩০তম মিনিটে জনি কার্দোসো দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে গেতাফের অধিনায়ক জেন ডাকোনাম লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর পেনাল্টি থেকে গোল করে দলের ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন আলেহান্দ্রো গ্রিমালদো।

চলতি লিগে প্রতিপক্ষের মাঠে এটি আতলেতিকোর টানা পঞ্চম জয়। এই জয়ে ১৩ ম্যাচ শেষে দলটির সংগ্রহ দাঁড়িয়েছে ৩১ পয়েন্ট। শীর্ষ দল বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে থেকে তারা পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে।

রেকর্ড গড়ার পর নিজের অনুভূতি জানিয়ে সিমিওনে বলেন, ‘এটি আমাকে আনন্দিত করেছে। সাধারণত খুশি হওয়ার মতো বিষয় আমি খুব বেশি খুঁজে পাই না। তবে এই অর্জনের পেছনে অবিশ্বাস্য পরিমাণ পরিশ্রম জড়িয়ে রয়েছে।’

তার দল অতিমাত্রায় রক্ষণাত্মক কৌশলের ওপর নির্ভর করে—এমন সমালোচনারও কড়া জবাব দেন ৫৬ বছর বয়সী এই কোচ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা রক্ষণাত্মক দল, যেন আমরা সবসময় কেবল ডিফেন্ড করার জন্যই খেলি—এমন একটি বয়ান তৈরি করা হয়েছে। কিন্তু শুধু রক্ষণ সামলে কি ৩৪৫টি ম্যাচ জেতা সম্ভব? এটি কি আদৌ বাস্তবসম্মত?’

২০১১ সালের ডিসেম্বরে আতলেতিকোর দায়িত্ব গ্রহণ করেন সিমিওনে। ক্লাবটির হয়ে তিনি এ পর্যন্ত আটটি ট্রফি জিতেছেন। যার মধ্যে ২০১৪ ও ২০২১ সালের দুটি লা লিগা শিরোপাও রয়েছে। এছাড়া তার অধীনে ক্লাবটি দুবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছে। তবে ২০১৪ ও ২০১৬ সালের উভয় ফাইনালেই তারা নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.