চীনের মহাকাশ স্টেশনে প্রথম পাকিস্তানি নভোচারী
চীনের মহাকাশ স্টেশন তিয়াংগংয়ে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী অবস্থান করতে যাচ্ছেন। তিনি হলেন পাকিস্তানের নাগরিক মুহাম্মদ জিশান আলী। তিনি চীনের ‘শেনঝৌ-২৪’ মানববাহী মহাকাশ মিশনের পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন।

চীন ও পাকিস্তানের মধ্যকার মহাকাশ সহযোগিতার ক্ষেত্রে এই মিশনকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। চীনের মনুষ্যবাহী মহাকাশ সংস্থার (সিএমএসএ) বরাতে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা সিনহুয়া।
উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে (জিএমটি ০০১৮) মহাকাশযানটি উৎক্ষেপণের কথা রয়েছে।
তিন সদস্যের এই মিশনে চীনা নভোচারী তাং হংবো এবং উ ই-এর সঙ্গে যুক্ত হবেন জিশান। তিনি মহাকাশে প্রায় এক সপ্তাহ অবস্থান করবেন। সেখানে চীনা নভোচারীদের সঙ্গে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেওয়ার পর ‘শেনঝৌ-২৩’ মহাকাশযানে চড়ে তিনি পৃথিবীতে ফিরে আসবেন। এই মিশন চলাকালে নভোচারীরা প্রায় ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করবেন বলে জানিয়েছে সিএমএসএ।
মহাকাশযাত্রার প্রস্তুতি বিষয়ে সিএনস্পেসকে জিশান জানান, একজন যুদ্ধবিমান চালক হিসেবে তিনি সেন্ট্রিফিউজ, উদ্ধার ও প্রতিকূল পরিবেশে টিকে থাকা এবং জরুরি পরিস্থিতির বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
ভাষাগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সত্যি বলতে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল চীনা ভাষা আয়ত্ত করা। মহাকাশযানের সব সুইচ, সফটওয়্যার, প্রোগ্রাম ও কণ্ঠভিত্তিক নির্দেশনা চীনা ভাষায় রয়েছে। তাই আমাদের সেই প্রযুক্তিগত চীনা ভাষা শিখতে হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি অত্যন্ত সৌভাগ্যবান যে চমৎকার কিছু সহকর্মী পেয়েছি। তারা আমাকে বোঝেন, আমার মতামতকে সম্মান জানান এবং যেকোনো পরিস্থিতিতে সবাই মিলে যৌথ সিদ্ধান্তে পৌঁছান। এই সহযোগিতা, সমন্বয় ও হৃদ্যতা মূলত পাকিস্তান ও চীনের বন্ধুত্বেরই প্রতিফলন।’
এদিকে মঙ্গলবার সিএমএসএ জানিয়েছে, তিয়াংগং মহাকাশ স্টেশনে ইতিমধ্যে ছয় মাস কাটানো চীনা নভোচারী ঝু ইয়াংঝু এক বছর অবস্থানের গবেষণা সম্পন্ন করতে সেখানে আরও ছয় মাস থাকবেন।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে বেইজিং ও ইসলামাবাদের মধ্যে একটি মহাকাশ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির অধীনেই পাকিস্তানি নভোচারীদের বাছাই ও প্রশিক্ষণ দিতে সম্মত হয় চীন। পরে চলতি বছরের এপ্রিলে মুহাম্মদ জিশান আলী এবং খুররম দাউদ নামের আরেক পাকিস্তানি নভোচারী প্রার্থীকে চীনে প্রশিক্ষণের জন্য চূড়ান্ত করা হয়েছিল।
এর আগে ২০২২ সালের শেষের দিকে তিনটি মডিউলের সংযোজন সম্পন্ন হওয়ার পর চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনটি পুরোপুরি কার্যকর হয়। এরপর থেকেই চীনা নভোচারীরা এই কক্ষপথীয় গবেষণাগারে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছেন।
[সূত্র: সিএনস্পেস অবলম্বনে]
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.