আপনি পড়ছেন

বিদেশের মাটিতে অবস্থিত বাংলাদেশের ৮৪টি মিশনের যেকোনোটিতে প্রবেশ করা মাত্রই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে। কূটনৈতিক আওতা অনুযায়ী বিদেশের এসব মিশন বাংলাদেশের নিজস্ব ভূখণ্ড হিসেবে গণ্য হওয়ায় সেখানে পৌঁছানো মাত্রই তাকে আইনের আওতায় আনা হবে।

শামা: বিশ্বের যেকোনো দেশে বাংলাদেশের মিশনে গেলেই গ্রেপ্তার হাসিনা
শামা ওবায়েদ ইসলাম

মঙ্গলবার সকালে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাসহ পলাতক যেকোনো আসামি দেশে ফেরা মাত্রই তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। তাদের আনতে সরকারের পক্ষ থেকে উড়োজাহাজ, হেলিকপ্টার বা অন্য কোনো যানবাহন পাঠানোর বিষয়ে কারও সঙ্গে কোনো সমঝোতা বা আলোচনা হয়নি।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের বিষয়ে শামা ওবায়েদ জানান, বাহাত্তরের সংবিধান অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কাউকে পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র দেওয়ার কোনো বাধ্যবাধকতা সরকারের নেই। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘মেট্রিক্স’ শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে সরকারকে চিঠি দেয় এবং পরবর্তীতে ফের তাগিদ পাঠায়। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং অন্যান্য পলাতক আসামির মতোই তার ক্ষেত্রে দেশের প্রচলিত আইন কার্যকর হবে।

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনা উপস্থিত হলে তাকে গ্রেপ্তারের সক্ষমতা আছে কি না—এমন প্রশ্নে শামা ওবায়েদ বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি বর্তমানে কোথায় অবস্থান করছেন তা কারও জানা নেই এবং তিনি দেশ ছেড়ে যাওয়ার পর থেকে তার দৃশ্যমান কোনো উপস্থিতি দেখা যায়নি। ফলে তিনি কোথায় যাবেন তা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। তিনি আরও জানান, ওসমান হাদী হত্যাকাণ্ড এবং জুলাই-আগস্টে প্রাণহানি ও গুমের সঙ্গে জড়িত নির্দেশদাতারা ভারতসহ যেসব দেশে আত্মগোপনে রয়েছে, তাদের সবাইকে বিদ্যমান বন্দি প্রত্যাবর্তন চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে।

শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার আলোচনাকে রাজনৈতিক অপকৌশল হিসেবে আখ্যায়িত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, নিজ দলের নেতাকর্মীদের ফেলে শেখ হাসিনা চলে গেছেন এবং এখন নতুন করে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। তিনি দেশে পা রাখলে আইন অনুযায়ী সরাসরি কারাগারে যেতে হবে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া আইন মন্ত্রণালয় তদারকি করছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.