নভেম্বরের ২৩ দিনে নাশকতা: দেশজুড়ে ২১৩ সহিংস ঘটনা
নভেম্বরের প্রথম ২৩ দিনে সারা দেশে ককটেল ও বোমা বিস্ফোরণ এবং পরিবহনে অগ্নিসংযোগের ২১৩টি নাশকতামূলক ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের অপারেশন্স শাখার ‘নিষিদ্ধ দলের অপতৎপরতা ও নাশকতা সংক্রান্ত তথ্য’ শীর্ষক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। এসব ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে এবং এ পর্যন্ত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সময়ে ১২১টি ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৯৯টি। নাশকতার পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭২টি ঝটিকা মিছিলের তথ্য পাওয়া গেছে। এসব মিছিলের ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি হয়েছে, যেখানে গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনাও ঘটেছে। পুলিশের স্থাপনা ও গাড়িতে অগ্নিসংযোগ এবং ককটেল নিক্ষেপের ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এই সংক্রান্ত ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতার লক্ষ্যবস্তু হিসেবে গ্রামীণ ব্যাংক ও জুলাই স্মৃতিস্তম্ভও আক্রান্ত হয়েছে। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন স্থাপনায় ৩৪টি ককটেল ও বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আটটি মামলা ও ১৯টি জিডি হয়েছে এবং আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে দুটি হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.