প্রযুক্তি খাতের ধাক্কায় নামল ইউরোপের পুঁজিবাজার
সেমিকন্ডাক্টর খাতের শেয়ারের দরপতনের কারণে ইউরোপের পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের ব্যাপক মূল্যবৃদ্ধির পর মঙ্গলবার বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে প্রধান প্রধান সূচকের পতন ঘটে। একই দিনে প্রধান নির্বাহী হিসেবে জেনসেন হুয়াং পুনরায় দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের বাজারে এনভিডিয়ার শেয়ারের দরও কিছুটা কমেছে।

ইউরোপজুড়ে শেয়ারবাজারের প্রধান সূচক স্টক্স ইউরোপ ৬০০ এদিন ৪ দশমিক ২০ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ কমে ৬৩২ দশমিক ৭৭ পয়েন্টে নেমে আসে। সোমবার এ সূচকটি প্রায় ১ দশমিক ৮ শতাংশ বেড়েছিল। প্রধান বাজারগুলোর মধ্যে সবচেয়ে বড় দরপতনের মুখে পড়ে ইতালির এফটিএসই এমআইবি সূচক। মিলান পুঁজিবাজারে চিপ প্রস্তুতকারক কোম্পানি এসটিমাইক্রোইলেকট্রনিক্সের শেয়ারের দর ১০ শতাংশের বেশি পড়ে যাওয়ায় সূচকটি ১ দশমিক ৮৪ শতাংশ কমে ৪৮,১২১ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান নেয়।
অন্যান্য প্রধান সূচকের মধ্যে জার্মানির ড্যাক্স ১ দশমিক ৩১ শতাংশ কমে ২৫,০০৫ দশমিক ৫১ পয়েন্টে এবং স্পেনের আইবেক্স ৩৫ সূচকটি শূন্য দশমিক ৮৬ শতাংশ হারিয়ে ১৯,০১৫ দশমিক ৮০ পয়েন্টে নেমেছে। এছাড়া যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ১০,৪৬৭ দশমিক ০৭ পয়েন্টে এবং ফ্রান্সের সিএসি ৪০ সূচক শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ সামান্য কমে ৮,০৪০ দশমিক ৪৯ পয়েন্টে লেনদেন শেষ করে।
নেদারল্যান্ডসের সেমিকন্ডাক্টর সরঞ্জাম নির্মাতা এএসএমএল ও এএসএম ইন্টারন্যাশনাল এবং জার্মানির ইনফিনিয়নের শেয়ারের দামও কমেছে। এর আগে পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তে জেনসেন হুয়াং প্রধান নির্বাহী হিসেবে ফিরে আসার খবরে সোমবার এনভিডিয়ার শেয়ারের দর ৩১ দশমিক ৫ শতাংশ বেড়েছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসমেডকে ৪ হাজার ১০০ কোটি ডলারে কিনে নেওয়ার ঘোষণার পর স্যানোফির শেয়ারের দর প্রায় ৯ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পায়। এটি ফ্রান্সের সিএসি ৪০ সূচকের বড় দরপতন ঠেকাতে সাহায্য করে। ফুসফুসের রোগের চিকিৎসা সংক্রান্ত পোর্টফোলিও বাড়াতে ফরাসি প্রতিষ্ঠানটি ইনসমেডের প্রতি শেয়ার ১৭৫ ডলার নগদ মূল্যে কিনতে রাজি হয়েছে। শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ২০২৭ সালের প্রথমার্ধে এই অধিগ্রহণ সম্পন্ন হবে বলে স্যানোফি প্রত্যাশা করছে।
অন্যদিকে সেবা খাতে ইতিবাচক ভাবনার সুবাদে জার্মানির ইফোর ব্যবসায়িক পরিবেশ সূচক অক্টোবরের ৯০ দশমিক ১ পয়েন্ট থেকে বেড়ে নভেম্বরে ৯০ দশমিক ৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে টানা ছয় মাস বৃদ্ধির পর দেশটির উৎপাদন খাতে ব্যবসায়ীদের ইতিবাচক মনোভাব কিছুটা কমেছে।
আগামী ৮ ও ৯ ডিসেম্বরের নীতি নির্ধারণী বৈঠকের আগে বুধবার প্রকাশিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগ ব্যয় (পিসিই) মূল্য সংক্রান্ত তথ্যের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি পরিমাপে এই তথ্যকে অন্যতম প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.