আপনি পড়ছেন

মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিলো তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো হোল্ডিং। ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটি একটি অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা ও ইন্টিগ্রেটেড স্পিনিং ইউনিট স্থাপন করবে। ইনভেস্ট বাংলাদেশের পক্ষ থেকে বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মৌলভীবাজারে ৩০ কোটি ডলারের ডেনিম কারখানা গড়ছে তুরস্ক
ছবি - সংগৃহীত

প্রস্তাবিত এই কারখানা থেকে প্রতি মাসে প্রায় ১০ মিলিয়ন মিটার ডেনিম কাপড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে কারখানাটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সানকো হোল্ডিংয়ের বোর্ডের ভাইস চেয়ার ফাতিহ কোনুকোগ্লু এবং বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে এই বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সভায় ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার উপস্থিত ছিলেন। এছাড়া ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান রচি এবং সানকো হোল্ডিংয়ের প্রতিনিধিদলের মধ্যে প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস ও আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস সভায় অংশ নেন।

১৯০৪ সালে প্রতিষ্ঠিত সানকো হোল্ডিং বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়ন খাতে ব্যবসা পরিচালনা করে। তাদের ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, যাদের বার্ষিক উৎপাদন ক্ষমতা ২৫ থেকে ৩০ কোটি মিটার। ৬০টিরও বেশি দেশে সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠানটি তুরস্কের প্রথম মন্ত্রণালয়-অনুমোদিত টেক্সটাইল গবেষণা ও উন্নয়ন কেন্দ্র পরিচালনা করে। ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, এই বিনিয়োগ বাংলাদেশের টেক্সটাইল খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পকে শক্তিশালী করবে এবং রপ্তানি আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.