যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল: মানুষের জীবন নিয়ে খেলা করেছিলেন জিয়াউল
রাষ্ট্রের দেওয়া ক্ষমতা ও অস্ত্র নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করে জীবন ও মৃত্যুকে খেলায় পরিণত করেছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্কের সমাপনী বক্তব্যে এই অভিযোগ তুলে ধরেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তৃতীয় দিনের মতো প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি সম্পন্ন হয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত এসব গুম ও হত্যাকাণ্ডের মাধ্যমে মানুষের জীবনের ওপর নির্মম আঘাত হানা হয়েছিল। এসব কর্মকাণ্ডের মাধ্যমে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়। রাষ্ট্রীয় বাহিনী ও সমরাস্ত্র যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে তা নিজ দেশের মানুষকে নির্মূলের কাজে ব্যয় করেছেন অভিযুক্ত এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, এই বিচার প্রক্রিয়া হারানো প্রাণ ফিরিয়ে দিতে পারবে না কিংবা ভুক্তভোগী পরিবারগুলোর দীর্ঘদিনের অপূরণীয় কষ্ট পুরোপুরি দূর করতে পারবে না। তা সত্ত্বেও আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে এই বিচারিক কার্যক্রম অপরিহার্য। এটি কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিচার নয়, বরং সামগ্রিক মানবতার জবাবদিহি প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া। ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এ ধরনের অপরাধের বিরুদ্ধে একটি বার্তা পৌঁছে দেওয়া সম্ভব।
শুনানিকালে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও ট্রাইব্যুনাল কক্ষে উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.