আপনি পড়ছেন

রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানির সর্বশেষ চালান প্রকল্প এলাকায় প্রবেশের মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সব ইউরেনিয়াম আমদানির পর্ব সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি পাবনার ঈশ্বরদীতে প্রকল্প এলাকায় পৌঁছায়। এর মাধ্যমে কেন্দ্রটির দুটি ইউনিট চালুর প্রাথমিক ও প্রয়োজনীয় জ্বালানি প্রস্তুতি নিশ্চিত হলো।

ইউরেনিয়ামের শেষ চালান পৌঁছাল রূপপুরে
রূপপুরে ইউরেনিয়ামের শেষ চালান

বিদ্যুৎকেন্দ্রটির জন্য নির্ধারিত নয়টি চালানের মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে পারমাণবিক জ্বালানি আনা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুসারে, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের উদ্দেশ্যে দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনা হয়। নবম ও শেষ চালানটি পৌঁছানোর মাধ্যমে এই আমদানি পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলো।

রাশিয়ার কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন এই বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। কেন্দ্রটির দুটি ইউনিট পূর্ণাঙ্গ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাবে।

জ্বালানি আমদানির কার্যক্রম শেষ হওয়ার পাশাপাশি প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কাজ চলছে। প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের অংশ হিসেবে ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ পাঠানো শুরু হয়। এই ধাপে ১০ থেকে ২৪ ঘণ্টা মেয়াদে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা পরিচালনা করা হয়।

এর আগে ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছিল প্রথম ইউনিট। টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সরবরাহ সাময়িকভাবে বন্ধ করা হয়। ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম ও বিভিন্ন ধাপের পরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এ সময় প্রথম ইউনিটের দায়িত্ব রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে গ্রহণ করবে। পরবর্তীতে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.