আপনি পড়ছেন

দেশের বিভিন্ন স্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও একটি আর্থিক প্রতিষ্ঠানে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দুপুরের মধ্যে সাভার, রাজশাহী এবং বরিশালে এসব নাশকতার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যেই পরিবহন ও আর্থিক প্রতিষ্ঠান লক্ষ্য করে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

সাভার ও রাজশাহীতে বাসে আগুন, বরিশালে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা
ছবি - সংগৃহীত

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে এই হামলার ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার দরগা খানকা শরীফের মোড় এলাকায় রাজ্জাকের গ্যারেজে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বাসটি পুড়ে যায়। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, ঘটনাটি গভীর রাতে ঘটায় তাৎক্ষণিকভাবে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তবে বাসটিতে নাশকতা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং বাসের মালিক পৌঁছালে মামলা নথিভুক্ত করা হবে। এদিকে ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়েছেন শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুল ইসলাম। তবে পুলিশ এই অভিযোগের সত্যতা নিশ্চিত করেনি।

অন্যদিকে ঢাকা–আরিচা মহাসড়কের সাভারের জোড়পুল এলাকায় আরিচামুখী লেনের পাশে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার দুপুর দেড়টার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখে পথচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে বাসটির আসনসহ ভেতরের অংশ পুড়ে যায়। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.