প্রাণঘাতী ড্রোন হামলা, ইরানের রাষ্ট্রদূতকে কুয়েতের তলব
কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রাণঘাতী ড্রোন হামলার জেরে দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি দেওয়া হয়েছে। শুক্রবার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবারের ওই হামলায় দুই ব্যক্তি নিহত এবং আরও দুজন আহত হন।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় ড্রোন হামলায় ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতির ঘটনায় ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ তৌতুঞ্জিকে তলব করা হয়। ওই হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। এছাড়া একজন কুয়েতি নাগরিক এবং একজন পাকিস্তানি নাগরিক আহত হন।
হামলার তীব্র নিন্দা জানিয়ে কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী হামাদ সুলেমান আল-মিশান একে কুয়েতের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর এক চরম লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন। তিনি উল্লেখ করেন, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৮১৭ (২০২৬) নম্বর প্রস্তাবের গুরুতর লঙ্ঘন।
আল-মিশান এই হামলা এবং এর সার্বিক পরিণতির জন্য ইরানকে দায়ী করেন। তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী কুয়েতের আত্মরক্ষার ‘স্বাভাবিক অধিকার’ রয়েছে। নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা এবং নাগরিক ও বাসিন্দাদের সার্বিক নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেওয়ার অধিকারও কুয়েত সংরক্ষণ করে।
কুয়েতের সামরিক বাহিনী দেশের আকাশসীমায় একাধিক ড্রোন অনুপ্রবেশের দাবি করার পরদিন এই কূটনৈতিক প্রতিবাদ জানানো হলো। তাদের দাবি ছিল, ইরানের হামলায় একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে ইরান এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন যে তেহরান এই হামলা চালায়নি। একই সঙ্গে আরাঘচি ঘটনাটির যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছেন।
ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই কুয়েত তাদের ভূখণ্ডে বারবার হামলার তথ্য জানিয়ে আসছে। চলমান এই সংঘাতের মধ্যে উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানও পাল্টা হামলা পরিচালনা করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.