গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকেরা, এখনও বন্ধ ৩৫ কারখানা
গাজীপুরের ৩৫টি পোশাক কারখানায় উৎপাদন এখনও শুরু হয়নি। ফলে বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মজুরি বৃদ্ধির আন্দোলনের পর আজ শনিবার সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ প্রতিষ্ঠানে কাজ শুরু হয়। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কারখানাগুলোর বিষয়ে কর্তৃপক্ষ নতুন কোনো সিদ্ধান্ত জানায়নি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানা ছাড়া বাকি সব কারখানায় উৎপাদন কার্যক্রম পুরোদমে চলছে। শনিবার সকাল থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ী, শিরিরচালা, বাঘের বাজারসহ শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী, আসপাডা, আনসার রোড ও বেড়াইদেরচালা এলাকায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজে যোগ দেন।
এদিকে শনিবার সকালে মহানগরীর রাজেন্দ্রপুরের বাংলাবাজার এলাকায় টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভের জেরে নতুন করে কয়েকটি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। নোমান শিল্প গ্রুপের নোমান টেরি টাওয়াল মিলস লিমিটেড বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শনিবার সকালে প্রতিষ্ঠানটির চার থেকে পাঁচ শ শ্রমিক কারখানা চালুর দাবিতে অবস্থান নেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা পাশের স্টারলিং গ্রুপের লায়লা স্টাইলস কারখানার ফটকে ধাক্কাধাক্কি শুরু করলে সকাল নয়টার দিকে কর্তৃপক্ষ সেখানে ছুটি ঘোষণা করে। এর জেরে আশপাশের জিএম ফেব্রিক্স, ইপিলিয়ন, আম্বার টেক্সটাইল ও হাবিতুস গার্মেন্টস কর্তৃপক্ষও কাজ বন্ধ রাখে। শ্রমিকেরা একপর্যায়ে আম্বার টেক্সটাইলের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
নোমান টেরি টাওয়াল মিলস লিমিটেডের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, তাদের প্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার শ্রমিক রয়েছেন। গত বুধবার সকালে শ্রমিকেরা কারখানায় ঢুকে কাজ না করে বের হয়ে যান এবং পরদিন বিভিন্ন দাবি উত্থাপন করেন। শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বিষয়টি সুরাহার আশ্বাস দেওয়া হলেও শ্রমিকেরা কাজে ফেরেননি। এই পরিস্থিতিতে শুক্রবার কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শনিবার সকালে শ্রমিকেরা ফের জড়ো হলেও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে রাজি হননি।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের জন্য সর্বনিম্ন ১৭ হাজার টাকা বেতন নির্ধারণ করে নতুন কাঠামো ঘোষণা করেছে। এই ঘোষণার পর টানা তিন দিনের ছুটি শেষে শনিবার কাজে ফেরেন অধিকাংশ শ্রমিক। কাজে যোগ দেওয়া শ্রমিকেরা জানান, ঘোষিত বেতন কাঠামো গ্রহণযোগ্য এবং আগের আন্দোলনের ক্ষতি পুষিয়ে নিতে কারখানায় উৎপাদন স্বাভাবিক রাখা প্রয়োজন।
শিল্পাঞ্চলের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ১৭ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রাখা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.