ধানমন্ডিতে স্বর্ণ চুরির ঘটনায় চার নিরাপত্তাকর্মী গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজার ‘পূরবী জুয়েলার্স’ থেকে প্রায় ১ হাজার ৮০০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১২ লাখ টাকা চুরির ঘটনায় চার নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ নভেম্বর দিবাগত গভীর রাতে ধানমন্ডির ৬/এ নম্বর সড়কের ওই দোকানে চুরির এই ঘটনা ঘটে।

দোকান কর্তৃপক্ষ শুরুতে প্রায় ২ হাজার ভরি সোনা, রুপা ও হীরার অলংকারসহ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা চুরির দাবি করেছিল। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ইউএনবিকে জানান, চুরির ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজন আসামির নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন দোকান মালিক অমিত ঘোষ।
ঘটনায় জড়িত সন্দেহে চারজন নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি। তিনি জানান, দোকান মালিকের ভাষ্য অনুযায়ী প্রায় ১ হাজার ৮০০ ভরি অলংকার এবং নগদ প্রায় ১২ লাখ টাকা চুরি হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং দ্রুতই অন্য আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ধানমন্ডি থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার আগে খাবারের সঙ্গে কোনো কিছু মিশিয়ে নিরাপত্তাকর্মীদের অচেতন করা হয়েছিল বলে প্রাথমিকভাবে সন্দেহ করছেন তদন্তকারীরা। ওই বিপণিবিতানের আরও চার থেকে পাঁচজন নিরাপত্তাকর্মী বর্তমানে পলাতক রয়েছেন।
পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রয় নির্বাহী সঞ্জিত শীল বলেন, ‘রাত আনুমানিক দুইটার দিকে এই চুরির ঘটনা ঘটে এবং ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন।’ নিখোঁজ তিনজনের মধ্যে একজন মার্শাল সিকিউরিটি কোম্পানির মাধ্যমে নিয়োগ পাওয়া দোকানের নিজস্ব কর্মী এবং অন্য দুজন মার্কেটের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। চুরির আগে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করা হয়েছিল বলে তিনিও সন্দেহ প্রকাশ করেন।
সঞ্জিত শীলের ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। পাশাপাশি আরও দুজন অজ্ঞাত ব্যক্তির উপস্থিতিও লক্ষ্য করা গেছে। সিসিটিভি ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে বহিরাগতদের ভেতরে ঢুকতে সহায়তা করতে দেখা যায়। ভেতরে প্রবেশের পর এক দুর্বৃত্ত সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। জড়িত সন্দেহে এক নিরাপত্তাকর্মীর পরিচয়পত্র উদ্ধার করে তদন্ত দলের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এছাড়া ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) রমনা বিভাগের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও সিআইডি ঘটনাস্থল থেকে তালা কাটার কাজে ব্যবহৃত একটি বৈদ্যুতিক পাওয়ার সাপ্লাই মেশিন, একটি বড় রড কাটার সরঞ্জামসহ অন্যান্য আলামত উদ্ধার করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.