আপনি পড়ছেন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা জমাদ্দার মোড়ে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে ইব্রাহিম সিপাহী নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। আজ রোববার ভোরে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে।

পদ্মা সেতুর কাছে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, যুবলীগ কর্মীর প্রাণহানি
জাজিরায় মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন। ছবি- সংগৃহীত

প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ইব্রাহিম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী জমাদ্দার মোড়ের কাছে এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ওই কর্মসূচি প্রতিহত করার উদ্দেশ্যে শনিবার রাত থেকেই বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় এবং প্রায় ১০ মিনিট ধরে ককটেল বিস্ফোরণ চলতে থাকে। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেন, সংঘর্ষ চলাকালে কয়েক শ ককটেল বিস্ফোরিত হয়।

সংঘর্ষের সময় ঘটনাস্থলে থাকা বিএনপির নেতাকর্মীদের কয়েকটি তাঁবু এবং ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ছাড়া নাওডোবায় পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে থাকা ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁয় আগুন দিলে সেখানকার আসবাবসহ সামগ্রী পুড়ে যায়। ওই সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ দলীয় কর্মীদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পরে তিনি নেতা-কর্মীদের নিয়ে সেখান থেকে চলে যান বলে স্থানীয় ব্যক্তিরা জানান।

অবরোধ ও সংঘাতের কারণে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে অবস্থান নেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সকাল সাড়ে আটটার দিকে বিক্ষোভকারীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে সরে যান। এরপর সকাল নয়টা থেকে এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু দিয়ে পুনরায় স্বাভাবিক যান চলাচল শুরু হয়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান প্রথম আলোকে জানান, এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছিল। সকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেয়। কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা সম্ভব হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.