আপনি পড়ছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে মাত্র তিনজন স্থায়ী শিক্ষক দিয়ে। ব্যবহারিক ও কারিগরি শিক্ষার সুযোগ সীমিত থাকায় অতিথি ও খণ্ডকালীন শিক্ষকদের ওপর নির্ভর করতে হচ্ছে বিভাগটিকে। এতে চলচ্চিত্র নির্মাণের মতো প্রায়োগিক বিষয়ে যথাযথ প্রশিক্ষণ না পেয়ে পেশাগত ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষার্থীরা।

১৫০ শিক্ষার্থীর ভরসা জবির মাত্র তিন শিক্ষক
শিক্ষক সংকটে জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, দ্রুত নিয়োগের দাবি শিক্ষার্থীদের

২০১৫-১৬ শিক্ষাবর্ষে যাত্রা শুরু করা বিভাগটিতে বর্তমানে পাঁচটি শিক্ষাবর্ষ মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৫০। প্রতি শিক্ষাবর্ষে ৩০ জন শিক্ষার্থী ভর্তি হলেও এক দশকে তৈরি হয়নি প্রয়োজনীয় অবকাঠামো ও ল্যাব সুবিধা। পাঠ্যক্রমে ক্যামেরা পরিচালনা, ভিডিও সম্পাদনা এবং চলচ্চিত্র নির্মাণের মতো ব্যবহারিক বিষয়গুলো বাধ্যতামূলক হলেও সরঞ্জামের ঘাটতি ও সার্বক্ষণিক শিক্ষকের অভাবে নিয়মিত হাতে-কলমে ক্লাস করানো যাচ্ছে না। প্রয়োজন অনুযায়ী খণ্ডকালীন শিক্ষকদের না পাওয়ার অভিযোগও রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, চার বছরের স্নাতক সম্পন্ন করার পরও তারা চলচ্চিত্র নির্মাণের মৌলিক কাজগুলোতে পিছিয়ে থাকছেন। বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের শিক্ষার্থী ওয়াহিদা তাবাসসুম জয়ী জানান, সাহিত্যের চেয়ে ব্যবহারিক দক্ষতাকে প্রাধান্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি না হয়ে তিনি এখানে এসেছিলেন। তবে স্নাতকোত্তর পর্যায়ে পৌঁছালেও এখন পর্যন্ত কোনো চলচ্চিত্র নির্মাণের সুযোগ বা স্নাতকে কোনো ব্যবহারিক কাজের প্রকল্প তিনি পাননি। ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাঈন উদ্দিন আহমেদ ও মোহাম্মদ রাব্বি ইসলাম উল্লেখ করেন, চলচ্চিত্র শিক্ষায় প্রায়োগিক দক্ষতা প্রধান বিষয় হলেও এখানে তত্ত্বের বাইরে গিয়ে কাজ শেখানোর উদ্যোগ নেই। ফলে চার বছর পড়ার পরও পেশাগত যোগ্যতার ঘাটতি থেকে যাচ্ছে।

শিক্ষক সংকট দূর করতে গত ২৫ আগস্ট দুটি প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে প্রার্থীদের স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম ৩ দশমিক ৭৫ সিজিপিএ থাকার বাধ্যবাধকতা থাকলেও চলচ্চিত্র নির্মাণ বা সম্পাদনার বাস্তব অভিজ্ঞতার কোনো শর্ত রাখা হয়নি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা আপত্তি তুললে ৩১ আগস্ট বিভাগের প্ল্যানিং কমিটির সভায় যোগ্যতার মাপকাঠি পুনর্নির্ধারণ করা হয়। প্ল্যানিং কমিটির নতুন প্রস্তাবে সিজিপিএ ৩ দশমিক ৫০ নির্ধারণ, সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের স্নাতকোত্তর এবং অন্তত একটি গবেষণা প্রবন্ধ থাকার শর্ত যুক্ত করে উপাচার্যের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর আগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের আধিপত্য বিস্তারের অভিযোগও ছিল বিভাগটিতে।

বর্তমানে বিভাগটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবির। তিনি জানান, এই বিভাগের জন্য একাডেমিক ও কারিগরি উভয় দিকে দক্ষ শিক্ষক প্রয়োজন এবং প্রশাসনের কাছে সেই চাহিদার কথাই জানানো হয়েছে। নিয়োগে অন্তত একটি জার্নাল আর্টিকেল থাকার পক্ষে মত দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জানান, পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত না করেই বিভাগগুলো চালু করা হয়েছিল। নতুন নিয়োগ প্রক্রিয়ায় বিভাগের চাহিদামতো কারিগরি দক্ষতার শর্ত যুক্ত করা হবে এবং এর মাধ্যমে বিদ্যমান সংকট দূর হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.