ছবিতে ছবিতে টাইগারদের ঈদ আনন্দ
- Details
- by খেলাধুলা ডেস্ক
ঈদের নামাজ পড়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। ঈদের নামাজে বহু মুসল্লির সমাগম হয় বলে বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে চায়নি আইসিসি। তবে নিরাপত্তা নিয়ে আইসিসির উদ্দেগ থাকলেও বাংলাদেশি ক্রিকেটারদের ঈদের নামাজ থেমে থাকেনি। বিশ্বকাপের ভেন্যু ইংল্যান্ডে আজ পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। নিজস্ব উদ্যোগে ঈদের নামাজ আদায় করেছেন টাইগাররা।

তবে ক্রিকেটাররা কোথায় বা কিভাবে ঈদের নামাজ আদায় করেছেন তা জানা যায়নি। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, ঈদের নামাজ আদায় করবেন ক্রিকেটাররা। তবে নামাজ পড়তে দলবন্ধভাবে নাকি একা একা যাওয়া হবে সে সম্পর্কে কিছু জানাননি তিনি।

এদিকে, ঈদের নামাজ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের আনন্দ ভাগ করেছেন ক্রিকেটাররা। অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম হাস্যোজ্বল ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

উল্লেখ্য, ঈদের নামাজ আদায়ের জন্য বাড়তি নিরাপত্তা দাবি করেছিল বাংলাদেশ দল। কিন্তু বহু লোক সমাবেশের কথা বলে নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করে আইসিসি। নিরাপত্তার কথা চিন্তা করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির পক্ষ থেকে ঈদের নামাজ পড়তে না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছিল ক্রিকেট দলকে।
