মার্টিনেজ নয়, নেইমারকে আনো: বার্সাকে রিভালদো
- Details
- by খেলাধুলা ডেস্ক
২০১৭ সালে বিশ্ব রেকর্ড গড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন নেইমার জুনিয়র; বার্সেলোনা থেকে নাম লেখান প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। ব্রাজিলিয়ান সুপারস্টারকে এখন ফেরাতে চাচ্ছে বার্সা। নেইমারও ন্যু ক্যাম্পে প্রত্যাবর্তন করতে চাচ্ছেন। এনিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।

কদিন ধরে শোনা যাচ্ছেন নতুন গুঞ্জন। শুধু নেইমার নয়, ইন্টার মিলান থেকে লাওতারো মার্টিনেজকেও উড়িয়ে আনার চেষ্টা করছে বার্সেলোনা। কাতালানদের এমন পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন দলের সাবেক ফুটবলার রিভালদো। মার্টনেজের বদলে নেইমারকে ফিরিয়ে আনার বিষয়ে বার্সাকে পরামর্শ দিচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।
শনিবার রিভালদো বলেছেন, ‘দল বদলের আগামী মৌসুমে নেইমার এবং লাওতারো মার্টিনেজের সঙ্গে চুক্তি করবে বার্সেলোনা- এমন গুঞ্জন শোনা যাচ্ছে। আর্জেন্টাইন তরুণ দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু আমার মনে হয় একাদশে শুধু নেইমারকে মেসির পাশে খেলানোর পরিকল্পনা করতে পারে তারা।’

কেন নেইমারকে মেসির পাশে খেলানো উচিত সেটার যৌক্তিক একটা ব্যাখ্যাও দিয়েছেন রিভালদো, ‘দেখুন গত কয়েক বছরে মেসির পাশে অনেকেই খেলেছেন। কিন্তু প্রত্যেকেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। কিন্তু দেখুন নেইমার, সুয়ারেজের মতো ফুটবলাররা দারুণ খেলেছেন। ওদের কখনো চাপে থাকতে দেখা যায়নি। তারা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে সেরাটা দিয়েছে।’
রিভালদো আরো বলেছেন, ‘আমার মনে হয় নেইমারকে আনার বিষয়ে তাদের (বার্সেলোনার) অগ্রাধিকার দেওয়া উচিত। আমি প্রতিভা এবং ব্যক্তিত্বের বড় একজন সমর্থক। আমি জানি বার্সার কয়েকজন সমর্থক নেইমারের সমালোচনা করেছেন। কিন্তু তারাও ওর ক্লাব পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারেনি।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর