ধোনির হয়ে ব্যাট চালালেন ইংলিশ কিংবদন্তি
- Details
- by খেলাধুলা ডেস্ক
মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ দিকে। তার অবসর নিয়ে জল্পনা-কল্পনার সময় প্রায় এক বছর হতে চলল। অনেকের মতে ভারতীয় দলে ধোনির অধ্যায় শেষ হয়ে গেছে। কিন্তু কেউ কেউ আশার পালে হাওয়া দিচ্ছেন। সেই দলেরই একজন ইংলিশ কিংবদন্তি নাসের হুসাইন।

টেস্ট ক্রিকেট থেকে ঘটা করেই বিদায় নিয়েছেন ধোনি। ‘ক্যাপ্টেন কুলে’র ওয়ানডে ক্যারিয়ারও এক প্রকার শেষ হয়ে গেছে। বাকি আছে কেবল টি-টোয়েন্টি সংস্করণ। এখানেও পেন্ডুলামের মতো দুলছে ধোনির ভাগ্য। ধোনিকে জাতীয় দলে ফিরতে হলে যে আইপিএল দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে এটা এখন প্রকাশ্য দিবালকের মতো সত্যি।
কিন্তু প্রশ্ন হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল শুরু হবে তো? না হলে নিজেকে প্রমাণের শেষ সুযোগটাও তো পাবেন না ধোনি। টুর্নামেন্ট হোক বা না হোক, এখনই তার অবসর চান না নাসের, ‘ধোনি অবসর নিয়ে ফেললে তাকে ফেরানো সম্ভব নয়। আমার মতে তাকে দ্রুত অবসরে পাঠানো ঠিক হবে না। ধোনির এখন মানসিক অবস্থা কেমন, একমাত্র তিনিই জানেন। তবে দলে নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত নির্বাচকদের।’

করোনাভাইরাসের কারণে আইপিএলের ১৩তম আসর স্থগিত আছে। সবকিছু ঠিক থাকলে হয়তো এই টুর্নামেন্ট দিয়েই বাইশ গজে ফিরতেন ধোনি। সেটা এখন কঠিন। তবে ইংলিশ কিংবদন্তির মতে এখনো জাতীয় দলকে অনেককিছু দেওয়ার সামর্থ্য আছে ধোনির। শনিবার ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমি ধোনিকে যতটুকু দেখেছি তাতে মনে হচ্ছে, এখনো ভারতীয় দলকে এখনো অনেককিছু দেওয়ার বাকি আছে ধোনির।’
গত বছর ওয়ানডে বিশ্বকাপে ধোনি ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ। সমালোচনা বেশি হয়েছে তার ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে। নাসের মানছেন তা। তবে দারি করলেন ফুরিয়ে যাননি ধোনি। ইংলিশ তারকা বলেছেন, ‘বিশ্বকাপে হয়তো দুই-একটা ভুল করেছে ধোনি। রানের গতি বাড়াতে পারেনি। কিন্তু এখনো সেরাটা দেওয়ার সামর্থ্য রয়েছে তার। কাজেই যারা ধোনির অবসর নেতিবাচক কথা বলছেন তারা সাবধান ধাকুন।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর