বার্সা ছাড়তে চেয়েছিলেন সুয়ারেজ
- Details
- by খেলাধুলা ডেস্ক
লুইস সুয়ারেজের প্রতিভা নিয়ে কখনোই সংশয় ছিল না। কিন্তু নেতিবাচক সব কর্মকাণ্ডের জন্য কোথাও থিতু হতে পারছিলেন না তিনি। কয়েকটি ক্লাবকেই বিব্রত করেছেন উরুগুয়েন স্ট্রাইকার। এ কারণে আয়াক্স, লিভারপুল তাকে বিক্রি করে দেয়। পালাক্রমে সুয়ারেজকে কিনে নেয় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

ন্যু ক্যাম্পে এসে অনেকটাই নিজেকে বদলে ফেলেছেন সুয়ারেজ। ছয় বছর ধরে আর কাউকে কামড়াননি তিনি। হতাশা আর ক্ষোভের বিস্ফোরণও ঘটান না উরুগুয়েন সেশনসেশন। ২০১৪ সালে বার্সায় যোগ দেওয়ার পর তিনি হয়েছেন দলের আক্রমণভাগের অপরিহার্য অংশ। তার সঙ্গে দ্বিতীয় দফায় চুক্তিও করেছে বার্সা।
সেই চুক্তিটা না-ও হতে পারতো। বার্সা ছেড়ে স্বদেশি ক্লাব ন্যাসিওনালে ফিরতে পারতেন সুয়ারেজ। উরুগুয়েন ফুটবলে ফেরার মানসিক প্রস্তুতিও নাকি নিয়ে ফেলেছিলেন তিনি। রোববার এমনটাই দাবি করলেন সুয়ারেজের জাতীয় দলের সাবেক সতীর্থ সেবাস্টেইন আব্রু। কিন্তু কেন শেষ পর্যন্ত বার্সা ছেড়ে ন্যাসিওনালে আসেননি সুয়ারেজ? এই প্রশ্নের উত্তর দিলেন সেবাস্টেইন।
গত বছর প্রধান কোচ আলভারো গুতিরেজ চলে যাওয়ার পর কোচশূন্য হয়ে পড়ে উরুগুয়েন ক্লাবটি। তখন ন্যাসিওনালের কোচ হওয়ার প্রবল সম্ভাবনা ছিল সেবাস্টেইনের। ওই সময় সুয়ারেজকে দলে টানার প্রস্তাব দেন তিনি। সাবেক সতীর্থও রাজি হয়ে যান। শেষ পর্যন্ত সেবাস্টেইন কোচ হতে পারেননি স্বপ্নের ক্লাবের। সুয়ারেজেরও বার্সা ছাড়া হয়নি।

এ প্রসঙ্গে রোবাবার উরুগুয়েন রেডিও চ্যানেল স্পোর্ট ৮৯০-কে সেবাস্টেইন বলেছেন, ‘আমার পুরো সুযোগ ছিল (ন্যাসিওনালের কোচ হওয়ার)। আমার মনে আছে, দিনটি ছিল ১৮ ডিসেম্বর। লুইস আমার কাছে এসেছিল। আমি তাকে বললাম লুচো (সুয়ারেজ) আমরা কি (ন্যাসিওনালে) এক সঙ্গে শুরু করতে পারি?’
তা উত্তরে সুয়ারেজ কী বলেছিলেন? শুনুন সেবাস্টেইনের মুখে, ‘যদি আপনি কোচ হন তাহলে আমি সোফির (সুয়ারেজের স্ত্রী) সঙ্গে কথা বলব। আমি সবসময়ই আপনাকে বলেছি, আপনি যদি (ন্যাসিওনালের) কোচ হন তাহলে আমি ফিরে আসব।’ পেশাদার ক্লাব ক্যারিয়ারের প্রথম ক্লাবে সুয়ারেজের আর ফেরা হয়নি। কারণ ন্যাসিওনাল কোচ হিসেবে সেবাস্টেইনকে নয়, নিয়োগ দেয় তারই সাবেক সতীর্থ ও গোলরক্ষক গুস্তাভো মুনুয়াকে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর