নির্বোধের তালিকায় উমর আকমল!
- Details
- by খেলাধুলা ডেস্ক
তার ব্যাটিং প্রতিভা নিয়ে কোন সন্দেহ নেই। স্বভাবতই তার কাছে লাগাতার ভালো পারফরম্যান্স আশা করেছিলেন পাক ক্রিকেট ভক্তরা। কিন্তু ভক্তদের ভালোবাসার জবাব ব্যাট হাতে না যতটা দিয়েছেন, বিভিন্ন সময় ঝামেলায় জড়িয়ে তার থেকে বেশি সমালোচিত হয়েছেন পাকিস্থান দলের অন্যতম নির্ভরতার প্রতীক উমর আকমল। ঝামেলা পাঁকানো যেন এই ব্যাটসম্যানের কাছে রীতিমতো ডাল-ভাত ব্যাপার।

ফেব্রুয়ারিতে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন। সেখানেও ট্রেইনারের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে বিতর্কের জন্ম দেন। এবার সে ঘাঁ শুকাতে না শুকাতেই ক্যারিয়ারের সবচেয়ে বড় হোঁচট খেলেন এই হার্ডহিটার। সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন তিন বছর। মূলত ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখায় পাকিস্থান ক্রিকেট বোর্ড পিসিবি তাকে এই শাস্তি প্রধান করেছে।
বিষয়টিকে প্রতিভার চরম অপচয় বলে আখ্যায়িত করেছেন পাকিস্থানের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক রমিজ রাজা। তার মতে নির্বোধের তালিকায় নাম লিখিয়েছেন উমর আকমল। শুধু তাই নয়, আইন করে ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত ক্রিকেটারদের জেলে পাঠানোর তাগিদও দেন এই ধারাভাষ্যকার।

টুইটবার্তায় রমিজ বলেন, আনুষ্ঠানিকভাবে নির্বোধের তালিকায় নাম লিখিয়েছে উমর। সে তিন বছর নিষিদ্ধ। প্রতিভার কি নিদারুণ অপচয়। ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে পাকিস্থানের আইন পাশের এখনই যথোপযুক্ত সময়।
দেশের হয়ে ১৬টি টেস্ট, ১২১টি ওয়ানডে এবং ৮৪টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন এই টপ অর্ডার। সংগ্রহ করেছেন প্রায় সাড়ে ৫ হাজার রান। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান আবারো ক্রিকেটে ফিরতে পারবেন কি না তা সময়ই বলে দিবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর