মেসিকে নিয়ে ইতোর প্রশংসার ঝুলি
- Details
- by খেলাধুলা ডেস্ক
একদল তাকে সর্বকালের সেরা ফুটবলার মানেন তো আরেকদল সেটার বিপক্ষে। তবে যে যেমনটাই বলুক লিওনেল মেসির বাঁ পায়ের সু-নিপুণ কারুকাজ তাকে সবসময় সেরাদের কাতারেই রাখতে বাধ্য করেছে। রাখবেই না কেন, ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত সবগুলো অর্জনই যে রেকর্ড ভাঙ্গা এবং ঈর্ষণীয়।

লা লিগাকে দেয়া এক সাক্ষাৎকারে মেসির ভূয়সী প্রশংসা করলেন ক্যামেরুন ও বার্সেলোনার সাবেক স্ট্রাইকার স্যামুয়েল ইতো। তার মতে, মেসির অর্জন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই বিশ্বের আর কোন ফুটবলারের।
পাঁচ বছর একই ক্লাবে খেলেছেন ইতো- মেসি। ইতো বার্সেলোনার মূল দলে খেললেও তরুণ মেসি মূল দল, বি দলে ঘুরেফিরে খেলতেন। তখনই মেসির ভেতর অমিত প্রতিভা দেখেছিলেন এই কৃষ্ণাঙ্গ ফরোয়ার্ড।
ইতো বলতেন, মেসির অর্জনগুলোকে ছাড়িয়ে যাওয়া হবে অসম্ভব ব্যাপার। সে একবার গোলের ধারা পেয়ে গেলে তাকে আর আটকানো সম্ভব হবে না। এমনকি মেসিকে নিয়ে ইতোর প্রশংসার ঝুলি এখনো অপরিবর্তিত।

ইতো বলেন, মেসি দারুণ প্রতিভাবান ছিল। তখন বুঝতে পেরেছি ও অনেক বড় মাপের ফুটবলার হবে। এবং সে তার পরিশ্রমের মাধ্যমে এটা অর্জনও করেছে।
ব্যক্তি মেসির প্রশংসা করতেও ভুলেননি ইতো। তিনি বলেন, ওর নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও নিজের ভেতর কোন পরিবর্তন আনেনি। আমি শুরু দিকে যেমন ভালো মেসিকে দেখেছিলাম, এখনো ঠিক তেমনটাই আছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর