বলের ওজন বাড়ানোর প্রস্তাব ওয়ার্নের
- Details
- by খেলাধুলা ডেস্ক
করোনাভাইরাসের কারণে পরিবর্তন আসছে অনেক কিছুতেই। ক্রিকেটও এর বাইরে নয়। বল শাইন করতে মুখের লালা বা ঘাম ব্যবহার আসতে পারে নিষেধাজ্ঞা। বিকল্প হিসেবে মোমের তৈরি একপ্রকার মলমের কথা ভাবা হচ্ছে।

তবে অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন মনে করেন বলের পলিশ না বাড়িয়েও সুইং করানো যায়। তবে এজন্য বলের একদিকের ওজন বাড়িয়ে নিতে হবে। একটা টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সুইং করানোর জন্য বলের একটা দিকের ওজন বাড়িয়ে দেওয়া যেতে পারে। তা হলে বল সুইং করায় সমস্যা থাকবে না। ব্যাপারটা অনেকটা টেনিস বলে টেপ জড়ানোর মতো হবে। এটা ঠিক যে, বল সুইং করার পেছনে একটা দিক ভারী করার প্রক্রিয়া কাজ করে।
বল টেম্পারিংয়ের দায়ে দুই অজি ক্রিকেটার স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছিল। তবে ওজন বাড়ানোর এ প্রক্রিয়া অনুমোদিত হলে ক্রিকেটারদের আর বল বিকৃত করতে হবে না। তাই কোন ঝামেলাও পড়তে হবে না।

এ ব্যাপারে সাবেক এই লেগস্পিনারের ভাষ্য- এটা একটা ভাল উপায়। কাউকে তা হলে বল নিয়ে কিছু করতে হবে না। বল বিকৃত করারও প্রশ্ন থাকবে না। কেউ শিরিস কাগজ, বোতলের ছিপি বা অন্য কিছু দিয়ে বল বিকৃত করছে কি না, তার উপরে নজরদারিও করতে হবে না।
বর্তমানে ক্রিকেট বলের ওজন ১৫৫ গ্রাম থেকে ১৬৩ গ্রামের মতো হয়ে থাকে। তবে এক দিকের ওজন বাড়িয়ে কিভাবে বলের বলের ভারসাম্য রক্ষা করা যায় তা নিয়ে আছে প্রশ্ন। এ নিয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে ওয়ার্ন বলেন- ক্রিকেট ব্যাটে বৈপ্লবিক পরিবর্তন আনলে বলের ক্ষেত্রে কেন নয়?
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর