অর্থমন্ত্রী: কর হার কমানোয় রাজস্ব আদায় বাড়বে
- Details
- by নিজস্ব প্রতিবেদক
নতুন অর্থবছরের (২০২১-২২) প্রস্তাবিত বাজেট গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরদিন আজ শুক্রবার বাজেটোত্তর ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে আসেন তিনি।

করের হার কমানোর প্রস্তাব করা এবং তা বাস্তবায়ন করা সম্ভব হলে রাজস্ব আদায় বাড়ার আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। কর ছাড়ের বিষয়ে তিনি বলেন, আইনটি সহজ করতে পারলে এবং করদাতাদের সম্পৃক্ত করা গেলে রেভিনিউ জেনারেশন অনেক বাড়বে।
বেশি করে কর আদায়ের জন্য অনেক দেশ চেষ্টা করেছে উল্লেখ করে মুস্তফা কামাল বলেন, এক সময় যুক্তরাষ্ট্রেও ৭৫ শতাংশ কর ছিল, তা এখন নেই। রেভিনিউ হার কমালে সংগ্রহ বাড়বে মন্তব্য করে তিনি বলেন, করের হার কমানোয় রেভিনিউ কালেকশন আরো বাড়বে আশা করি। আমরা বিশ্বাস করি, উই উইল বি উইনার।

ব্যবসায়ীবান্ধব বাজেটের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ী শব্দটি ফ্লেক্সিবল জব, এটাকে ফিক্সড করা যাবে না। তবে সময়ের চাহিদা কী, সারা বিশ্ব কী করছে- সেটি আমাদের দেখতে হবে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, আমরা একে অপরের সাথে সম্পৃক্ত।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, আমি মনে করি, এবারের বাজেট ব্যবসায়ীবান্ধব বাজেট। ব্যবসায় সুযোগ-সুবিধা বাড়লে উৎপাদনও বাড়বে। আর উৎপাদন বাড়লে অধিক কর্মসংস্থান সৃষ্টি হবে। কারণ লোকবল ছাড়া তো উৎপাদন সম্ভব নয়। এ কারণেই বাজেটে ব্যবসায়ীদের জন্য সুযোগ বৃদ্ধি করা হয়েছে।

প্রসঙ্গত, প্রস্তাবিত ৫০তম বাজেট হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট। এতে অনুদানসহ ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। আর অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।
এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ১ লাখ ১৩ হাজার ৪৫৩ কোটি টাকা ঋণ নেওয়া হবে অভ্যন্তরীণ খাত থেকে। আর ৯৭ হাজার ৭৩৮ কোটি টাকা নেওয়া হবে বৈদেশিক খাত থেকে। অভ্যন্তরীণ খাতের মধ্যে ব্যাংকিং খাত থেকে ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা। এ ছাড়া ৩২ হাজার কোটি টাকা সঞ্চয়পত্র থেকে এবং অন্যান্য খাত থেকে নেওয়া হবে ৫ হাজার ১ কোটি টাকা।

এর আগে গতকাল বিকালে একাদশ সংসদের ত্রয়োদশ অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট প্রস্তাব পেশ করা হয়। এবার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার ৫০তম বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী।
করোনাকালের এই দ্বিতীয় বাজেট ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাাংলাদেশ’ শিরোনামে। এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট। মহামারির কারণে দ্বিতীয় সংক্ষিপ্ত বাজেট অধিবেশনটি শুরু হয় বুধবার বিকেল ৫টায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বাস্থ্যবিধি মেনে আসন্ন অধিবেশন ১২ কর্মদিবসের হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.