‘আখতারের ওপর হামলা কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তার চরম ব্যর্থতা’, বিকেলে বিক্ষোভের ডাক
- Details
- by ২৪ ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার সঙ্গে থাকা দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকেও হেনস্তা করা হয়। স্থানীয় সময় সোমবার কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার পথে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয়।

আখতার হোসেন ও ডা. তাসনিম জারা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রীয় আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফররত একটি প্রতিনিধি দলের সদস্য। এই হামলার সময় তাদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রতিনিধি দলের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং তারাও তোপের মুখে পড়েন। তবে হামলাকারীরা মূলত এনসিপির এই দুই নেতাকেই লক্ষ্যবস্তু করে।
এ ঘটনাকে ‘রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে দলটির প্রবাসী শাখা ডায়াস্পোরা অ্যালায়েন্স। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই হামলাকে রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করে। বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, রাষ্ট্রীয় সফরে থাকা ব্যক্তিরা যদি নিরাপত্তা না পান, তাহলে বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোর কার্যকারিতা কোথায়?
এই ন্যক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রবাসী শাখাটি বাংলাদেশ সরকারের কাছে তিনটি দাবি জানিয়েছে। দাবিগুলো হলো— যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এবং নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের, নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পুরো দলকে অবিলম্বে বরখাস্ত এবং প্রতিনিধি দলের বাকি সফরের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।
এদিকে, এই হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিচারের দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এতে দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য দেবেন। একই সঙ্গে ঢাকার বাইরে জেলা ও উপজেলা পর্যায়েও প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে আখতার হোসেনকে আগেও নির্যাতন সহ্য করতে হয়েছে এবং এই হামলা সেই প্রতিশোধেরই অংশ। তারা এই ঘটনাকে অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় ব্যর্থতা হিসেবে দেখছে এবং বলছে, বিদেশের মাটিতে এ ধরনের হামলা বাংলাদেশের ভাবমূর্তি ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.