ঘুষের অভিযোগ: তদন্তের মধ্যেই সাবেক প্রসিকিউটরের দেশত্যাগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার এক কোটি টাকা ঘুষ দাবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের আগেই কোনো ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা ছাড়াই নির্বিঘ্নে দেশ ছেড়েছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে তার দেশত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গুরুতর এই ফৌজদারি অভিযোগের প্রায় আট মাস অতিবাহিত হলেও প্রসিকিউশন গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি। এর মধ্যেই গত ৩১ অক্টোবর তিনি বাংলাদেশ ত্যাগ করে ইতালি চলে যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে মঙ্গলবার আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। দীর্ঘ সময় পরও প্রতিবেদন না দেওয়া এবং দেশত্যাগের সুযোগ করে দেওয়ার অভিযোগ নাকচ করে তিনি জানান, সাইমুম রেজার ওপর বিদেশযাত্রায় কোনো প্রশাসনিক কিংবা আইনি নিষেধাজ্ঞা ছিল না। ফলে তিনি কোথায় যাচ্ছেন বা থাকবেন, সে বিষয়ে প্রসিকিউটর কার্যালয়ের কোনো এখতিয়ার নেই।
তদন্ত কার্যক্রম এখনো শেষ না হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আমিনুল ইসলাম জানান, পাঁচ সদস্যের কমিটির একজন সদস্য দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এছাড়া প্রসিকিউটরদের একজনের মায়ের মৃত্যুজনিত অনুপস্থিতি এবং চিফ প্রসিকিউটরের নিজস্ব বিদেশ সফরের কারণে কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে কমিটি বর্তমানে কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে এবং দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে। একই সাথে তিনি উল্লেখ করেন, ঘুষ চাওয়া এবং দেওয়ার প্রস্তাব করা—উভয়ই আইনের দৃষ্টিতে অপরাধ, তাই সংশ্লিষ্ট অপর পক্ষও সমভাবে দায়ী।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। তাকে জামিনে মুক্ত করার আশ্বাস দিয়ে তার পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ ওঠে সাইমুম রেজার বিরুদ্ধে। গত ১০ মার্চ এই সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের আগের দিন, অর্থাৎ ৯ মার্চ তিনি পদত্যাগ করেন। এরপর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠিত হলেও দীর্ঘ আট মাসেও কোনো চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.