আপনি পড়ছেন

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। বিষয়টি দেশটি পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানা গেছে। তবে যেহেতু তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত আসামি, তাই তাকে ফেরাতে ভারত সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে ভারতের প্রতিক্রিয়া কী আসে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সাড়া মেলেনি, পর্যবেক্ষণ করছে ঢাকা
তৌহিদ হোসেন

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, এ ধরনের কূটনৈতিক বিষয়গুলো সাধারণত দ্রুত সমাধান হয় না।

চীনের অর্থায়নে ঢাকায় এক হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা ছিল, যা পরিবর্তন করে নীলফামারীতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই হাসপাতালটি এমনভাবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে, যেন রংপুর অঞ্চলের মানুষ ছাড়াও ভুটান ও ভারতের নাগরিকরা এখান থেকে চিকিৎসাসেবা নিতে পারেন। উপদেষ্টা উল্লেখ করেন, রংপুর এলাকায় শিল্পকারখানা ও বাণিজ্যের প্রসার কম হওয়ায় এখানকার প্রধান চ্যালেঞ্জ এখন কর্মসংস্থান সৃষ্টি করা, আর সেই লক্ষ্যেই কাজ চলছে।

ক্ষমতা হস্তান্তর ও সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের দায়িত্ব বুঝিয়ে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। তবে সংস্কার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। জনগণ আশা করে সরকার সব সংস্কার শেষ করে যাবে, কিন্তু নির্বাচিতরা যেন এক থেকে দেড় বছরের মধ্যে দেশকে কাঙ্ক্ষিত পথে এগিয়ে নিতে পারেন, সেই পরিবেশ তৈরি করা হচ্ছে। ভবিষ্যৎ শাসকরা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে সুষম উন্নয়ন ও সমতা নিশ্চিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলেদের আটকের ঘটনা নিয়েও কথা বলেন মো. তৌহিদ হোসেন। তিনি উল্লেখ করেন, আরাকান আর্মি কোনো রাষ্ট্রীয় শক্তি নয়, তাই তাদের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনা করা সম্ভব হয়ে ওঠে না। তবে বাংলাদেশের স্বার্থ রক্ষায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা কমে আসে বা না ঘটে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান সম্ভবত ঢাকায় পৌঁছেছেন বলে তিনি উল্লেখ করেন। এছাড়া বিমানে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বেগম খালেদা জিয়াকে আজ লন্ডনে নেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

চার দিনের এই সফরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন। শনিবার সকালে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং বিকেলে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। এরপর রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের পর বিকেলে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.