আপনি পড়ছেন

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। চলমান অবস্থায় বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা চলছে উল্লেখ করে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, আগামী দিনগুলো খুব একটা স্বস্তিদায়ক নাও হতে পারে, তাই সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে।

দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে, সতর্ক করলেন তারেক রহমান
তারেক রহমান

রবিবার বিকেলে বগুড়ার পৌর এডওয়ার্ড পার্কের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে নির্মিত একটি ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধন উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, একাত্তরের মুক্তিযোদ্ধা এবং জুলাইয়ের শহীদদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করতে হলে দেশের মানুষের শান্তি নিশ্চিত করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। দেশকে এগিয়ে নিতে হলে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে। এ সময় তিনি স্লোগান দেন, ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

দেশের অর্থনীতি বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধ্বংসের কিনারা থেকে রাষ্ট্রকে টেনে তুলতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। অতীতে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া যেভাবে সংকটময় মুহূর্তে হাল ধরেছিলেন, এবারও তেমন সুযোগ এসেছে। প্রায় ২০ কোটি মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত শিক্ষাব্যবস্থা এবং তরুণদের কর্মসংস্থান তৈরির ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বিষয়েও জোর দেন তিনি।

গণতন্ত্রকামী সব শক্তিকে ভেদাভেদ ভুলে এক হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, দলের নেতাকর্মী হোক বা অন্য দলের সমর্থক, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ ওসমান হাদির প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম। এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী গোলাম মো. সিরাজ, চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার ও এ কে এম মাহবুবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বগুড়া-৪ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মোশাররফ হোসেন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম প্রমুখ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.