আপনি পড়ছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রুমিন ফারহানা
রুমিন ফারহানা

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে আমি নির্বাচন করবো। আগামীকাল অথবা পরশু আমার পক্ষে মনোনয়ন ফরম নেওয়া হবে।

রুমিন ফারহানা বলেন, বড় দল (বিএনপি) তাদের ভালো-মন্দ বিচার করে। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে দল জোট করেছে, আসন না দিলে জোট কিভাবে হবে? দল বাধ্য হয়ে আসন দিয়েছে।

বিএনপির পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই সতর্ক করা হয়েছে। এ প্রসঙ্গে রুমিন ফারহানা মন্তব্য করেন, যদি ব্যবস্থা নেওয়া হয়, দল অবশ্যই তা নেবে। আমি বাধা দিতে পারবো না।

এর আগে মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোট প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে ঘোষণা করেন।

তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মির্জা ফখরুল আরও বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা যে আসনে নির্বাচন করবেন, বিএনপি সেই আসনে কোনো প্রার্থী দেবে না। তিনি জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার মনোনয়ন আগে থেকেই ব্যাপক আলোচনায় ছিল। ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও এই আসনে কারো নাম অন্তর্ভুক্ত করা হয়নি। এরপর থেকে স্থানীয় নেতাকর্মীরা ধরে নেন, জোট প্রার্থী হিসেবে জুনায়েদ আল হাবীবের নাম নিশ্চিত। তবুও রুমিন ফারহানা তার নির্বাচনি প্রচারণা বন্ধ করেননি এবং বিভিন্ন সভা-সমাবেশে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.