আপনি পড়ছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রায় ১৭ বছর পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশজুড়ে সাজ সাজ রব পড়ে গেছে। আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) তার দেশে ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসছেন লাখো নেতাকর্মী। আগমন উপলক্ষে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীতে স্বাগত মিছিল করেছে বিএনপি, যেখানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২৫ ডিসেম্বরের কর্মসূচি ঘোষণা করেন।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: প্রস্তুত ট্রেন-লঞ্চ ও হাজারো বাস
তারেক রহমান

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) বটতলা থেকে জাতীয়তাবাদী দলের নেতাদের একটি স্বাগত মিছিল শুরু হয়ে শাহবাগ মোড় হয়ে মৎস্যভবনে গিয়ে শেষ হয়। মিছিলে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতারাও অংশ নেন। কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি জানান, ২৫ ডিসেম্বর দেশে ফিরে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে ৩০০ ফিট এলাকায় উপস্থিত জনসমাগমের উদ্দেশে তারেক রহমান সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেবেন। এরপর তিনি মাকে দেখে বাসায় ফিরবেন।

রিজভী বলেন, ‘দীর্ঘ প্রায় ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ দেশ বাংলাদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। তার আগমন উপলক্ষে সারা দেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।’ বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘২০০৭ সালের মইনুদ্দিন-ফখরুদ্দিন সরকার ছিল শেখ হাসিনারই সমর্থিত সরকার। সেই সরকারের সময় বিনা কারণে তারেক রহমানকে গ্রেফতার ও নির্মম শারীরিক নির্যাতন করা হয়। ১৭ বছর ধরে তাকে তার পরিবার, দেশ ও মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।’ নিরাপত্তা প্রসঙ্গে রিজভী জানান, সরকার তাদের আশ্বস্ত করেছে যে তারেক রহমানের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নেতাকে শুভেচ্ছা জানানোর আহ্বান জানান।

তারেক রহমানকে বরণ করে নিতে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় আসার প্রস্তুতি সম্পন্ন করেছেন। পাবনা থেকে প্রায় ২৫ হাজার নেতাকর্মী ঢাকায় আসছেন। যাতায়াতের সুবিধার্থে রাজশাহী থেকে ঢালারচরগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি ভাড়া করা হয়েছে। এছাড়া বিভিন্ন ট্রেনের বগি বুকিং দেওয়া হয়েছে এবং প্রায় দুই শতাধিক বাস ও মাইক্রোবাস ভাড়া করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার ও আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

মানিকগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ২৫ হাজার নেতাকর্মী ঢাকায় যোগ দিচ্ছেন। তাদের যাতায়াতের জন্য জেলার সাতটি উপজেলা ও দুটি পৌরসভা থেকে প্রায় ৪০০ বাস ও মিনিবাস প্রস্তুত করা হয়েছে। জেলা বাস মালিক সমিতির সভাপতি ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন জানান, মঙ্গলবার মধ্যরাত ও বুধবার সকাল থেকে এসব বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

নদীপথেও ব্যাপক প্রস্তুতির খবর পাওয়া গেছে। ঝালকাঠি থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী লঞ্চ ও বাসে করে ঢাকায় আসছেন। জেলা বিএনপি ও স্থানীয় প্রার্থীদের উদ্যোগে তিনটি বড় যাত্রীবাহী লঞ্চ—সুন্দরবন-১২, অ্যাডভেঞ্চার-৯ এবং অগ্রদূত প্লাস রিজার্ভ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ঝালকাঠি, কাঁঠালিয়া ও অন্যান্য স্টেশন থেকে লঞ্চগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। এছাড়া নারী নেতাকর্মীদের জন্য লঞ্চে আলাদা কেবিনের ব্যবস্থাও রাখা হয়েছে।

পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকেও ১০ থেকে ১৫ হাজার নেতাকর্মী ঢাকায় যোগ দিচ্ছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার জানান, পরিবহন সংকট এড়াতে প্রায় ২৫টি বাস রিজার্ভ করা হয়েছে। মঙ্গলবার ও বুধবারের মধ্যে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। অন্যদিকে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে প্রায় ১৫ হাজার নেতাকর্মী নিজস্ব উদ্যোগে বাস, ট্রাক, লঞ্চ ও মোটরসাইকেলে করে ঢাকায় আসছেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীরা বলছেন, এই স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি ঐতিহাসিক ঘটনা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার আনন্দে উজ্জীবিত তৃণমূলের কর্মীরা। উল্লেখ্য, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হওয়ার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.