লন্ডনে বিক্ষোভ থেকে গ্রেটা থুনবার্গ আটক
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ায় সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে আটক করেছে ব্রিটিশ পুলিশ। বিক্ষোভকারী সংগঠন ‘ডিফেন্ড আওয়ার জুরিজ’ এ তথ্য জানিয়েছে।

সংগঠনটি জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মধ্য লন্ডনের স্কয়ার মাইলে অ্যাসপেন ইনস্যুরেন্সের দপ্তরের সামনে প্রিজনার্স ফর প্যালেস্টাইনের বিক্ষোভে থুনবার্গকে আটক করা হয়। অ্যাসপেন ইনস্যুরেন্স ইসরায়েলি প্রতিরক্ষা ঠিকাদার এলবিট সিস্টেমসকে বীমা সেবা দেয়।
ডিফেন্ড আওয়ার জুরিজ জানিয়েছে, বিক্ষোভ শুরু হওয়ার পর থুনবার্গ সেখানে যোগ দেন। সংগঠনটির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তিনি একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন, যাতে লেখা— ‘আমি প্যালেস্টাইন অ্যাকশনের বন্দিদের সমর্থন ও গণহত্যার বিরোধিতা করি।’ থুনবার্গ এর আগে গাজায় ইসরায়েলের যুদ্ধকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন এবং অবরোধ ভাঙার লক্ষ্যে দুই বার নৌবহর অভিযানে অংশ নিয়েছেন।
গ্রেটা থুনবার্গের নাম না নিয় লন্ডনের সিটি পুলিশ জানায়, ২২ বছর বয়সী এক তরুণীকে আটক করা হয়েছে, যার বর্ণনা থুনবার্গের সঙ্গে মিলে যায়। পুলিশ বলছে, ২০০০ সালের সন্ত্রাসবাদ আইনের ১৩ ধারার অধীনে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনকে (এক্ষেত্রে প্যালেস্টাইন অ্যাকশন) সমর্থন জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে তাকে আটক করা হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, এটি প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনের কর্মীদের প্রতি সংহতি জানিয়ে সর্বশেষ বিক্ষোভ। সংগঠনটির পাঁচ সদস্য বর্তমানে ব্রিটিশ কারাগারে অনশন করছেন। যুক্তরাজ্য সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে।
ডিফেন্ড আওয়ার জুরিজ জানায়, অ্যাসপেন ইনস্যুরেন্সের গণহত্যায় জড়িত থাকার অভিযোগ তুলে ধরতে এবং প্যালেস্টাইন অ্যাকশন সংশ্লিষ্ট বন্দিদের প্রতি সংহতি জানাতে এই বিক্ষোভ হয়।
পুলিশ বলছে, বিক্ষোভে আরও দু’জন—একজন পুরুষ ও একজন নারী—আটক হয়েছেন। ফেনচার্চ স্ট্রিটে অবস্থিত অ্যাসপেন ইনস্যুরেন্সের ভবনে হাতুড়ি ও লাল রং ব্যবহার করে ক্ষতিসাধনের ঘটনাও ঘটে।
গ্রেটা থুনবার্গ কয়েক দিন আগেই ইনস্টাগ্রামে অনশনরতদের প্রতি সংহতি জানিয়ে লিখেছিলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো হস্তক্ষেপ করা এবং যুক্তিসংগত এসব দাবি মেনে নিয়ে পরিস্থিতির অবসান ঘটানো। এটা সেইসব মানুষের মুক্তির পথ তৈরি করবে, যারা একটি গণহত্যা থামানোর চেষ্টা করছেন। ব্রিটিশ রাষ্ট্র এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।
থুনবার্গের আটকের বিষয়ে প্যালেস্টাইন অ্যাকশনের এক মুখপাত্র বলেন, পুলিশ হয়তো প্যালেস্টাইন অ্যাকশন নিষেধাজ্ঞার বিভ্রান্তিকর ব্যাখ্যায় আবারও ভুল করেছে। অথবা গণহত্যা বন্ধে আইনি সময়সীমার বাইরে আটক বন্দিদের সমর্থন জানানো প্রত্যেককে সন্ত্রাসী হিসেবে দেখছে।
গ্রেটা থুনবার্গ ২০১৮ সালে সুইডেনের সংসদের সামনে জলবায়ু আন্দোলন শুরু করে বিশ্বজুড়ে পরিচিত পান। গত বছর লন্ডনের এক বিক্ষোভে তাকে গ্রেপ্তার করা হলেও পরে আদালত সেই অভিযোগ খারিজ করে দেন। বিচারক বলেছিলেন, পুলিশ তাকে গ্রেপ্তারের ক্ষমতা রাখে না।
এ ছাড়া গত অক্টোবরে বৈশ্বিক সাহায্যবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়ে গাজায় যাওয়ার চেষ্টা করলে ইসরায়েল তাকে আটক করে পরে দেশ থেকে বের করে দেয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.