আপনি পড়ছেন

কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও ইরানের অবশিষ্ট সন্দেহভাজন পারমাণবিক স্থাপনাগুলোতে মাত্র ১০ মিনিটে হামলা চালানো সম্ভব বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-আ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইঙ্গিত দেন, প্রয়োজন হলে ওয়াশিংটন আবারও দেশটিতে সামরিক অভিযান চালাতে প্রস্তুত। শনিবার দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, মার্কিন অভিযানগুলো ইতোমধ্যে ইরানের সশস্ত্র বাহিনী ও পারমাণবিক সক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে।

ট্রাম্প: ‘১০ মিনিটে’ ইরানের পরমাণু স্থাপনায় হামলা সম্ভব
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নির্দিষ্ট স্থাপনার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের এখনও এক বা দুটি স্থাপনার বিষয়ে ব্যবস্থা নিতে হবে, তবে আমরা তা ১০ মিনিটেই করতে পারি। সুতরাং, আমাদের সেই পরিকল্পনা রয়েছে।’ সন্দেহভাজন একটি পারমাণবিক স্থাপনার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘সম্ভবত পিকঅ্যাক্স পর্বতের দিকে নজর দেওয়া যেতে পারে, সেটির ব্যবস্থা করতে হবে। আমরা খুব দ্রুতই এই পুরো কাজটি সম্পন্ন করতে পারি।’

কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনার সময়সীমা নিয়ে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট জানান, কোনো চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের কোনো তাড়াহুড়ো নেই। তিনি দাবি করেন, মার্কিন সামরিক অভিযানে ইতোমধ্যে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক সরঞ্জাম এবং পারমাণবিক অবকাঠামোর বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে।

চলতি সপ্তাহের মধ্যেই ওয়াশিংটন ফের সামরিক অভিযান শুরু করতে পারে কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান ট্রাম্প। পাল্টা প্রশ্ন ছুড়ে তিনি বলেন, ‘আপনি এমন বোকামিপূর্ণ প্রশ্ন কেন করছেন?’ এরপরই যোগ করে বলেন, ‘আমি আপনাদের এটি বলতে পারব না।’ তবে ইরানে কখনোই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া হবে না বলে আবারও অবস্থান স্পষ্ট করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না। তারা চুক্তি করতে চায়; বিষয়টি আমরা দেখব।’

চলমান সমঝোতা আলোচনার অগ্রগতিকে ইতিবাচক বললেও তেহরানের বিশ্বাসযোগ্যতা নিয়ে চরম সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আলোচনা ভালোভাবেই এগোচ্ছে, তবে তারা খুব একটা নির্ভরযোগ্য নয়। তারা একটি চুক্তি করে এবং পরে তা থেকে সরে আসে। তারা চুক্তি চায়, দেখা যাক তারা শেষ পর্যন্ত তা করে কি না।’ সংঘাতের একটি কূটনৈতিক সমাধান খুঁজতে শুক্রবার তেহরানে এবং শনিবার কাতারের দোহায় ইরানি আলোচকদের সঙ্গে মধ্যস্থতাকারীদের বৈঠকের পরই ট্রাম্পের এমন বক্তব্য প্রকাশ্যে এলো।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওই হামলার প্রতিক্রিয়ায় অঞ্চলজুড়ে ইরানের পাল্টা সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.