ভোটারদের সমস্যা চিহ্নিত-যোগাযোগ জোরদারে নেতাকর্মীদের নির্দেশ তারেক রহমানের
- Details
- by ২৪ ডেস্ক
ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে আরও কার্যকরভাবে পৌঁছানো এবং নির্বাচনী প্রস্তুতি জোরদারের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। এতে ঢাকা-১৭ নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত বনানী থানার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ঢাকা-১৭ আসনের অধীনে মোট চারটি থানা রয়েছে, যার একটি বনানী থানা।
বৈঠকে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে এবং এলাকার সাধারণ মানুষের প্রকৃত সমস্যা চিহ্নিত করতে হবে। তিনি নির্দেশ দেন, ঢাকা-১৭ আসনের ভোটারদের প্রধান সমস্যাগুলো খুঁজে বের করে সেগুলোর সমাধানের বাস্তবসম্মত প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যেতে।
এ সময় তারেক রহমান আরও বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার দিকে গুরুত্ব দিতে হবে। ভোটারদের প্রত্যাশা ও প্রয়োজন বুঝে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার ওপরও তিনি জোর দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম ও ড. ফরহাদ হালিম ডোনার, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন নাসিরসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।
বৈঠক শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন নাসির সাংবাদিকদের বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির নিয়মিত সাংগঠনিক ও কৌশলগত আলোচনার অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ভোটারদের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে দলের অবস্থান স্পষ্ট করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.