ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে হচ্ছে ৩২, ৬টির উদ্বোধন আজ
রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত ব্যবস্থাপনার আওতায় গুরুত্বপূর্ণ ছয়টি রুটে নতুন নিয়মে বাস চলাচল শুরু হচ্ছে। পুরো ঢাকা মহানগরের পরিবহন ব্যবস্থাকে আধুনিক কাঠামোর মধ্যে নিয়ে আসার অংশ হিসেবে আজ রোববার থেকেই এই নতুন ব্যবস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। খবর বাসসের

প্রাথমিক এই পদক্ষেপে গাজীপুর, মিরপুর, মোহাম্মদপুর ও ডেমরা সংযোগকারী সড়কগুলোতে ধাপে ধাপে পর্যাপ্ত সাধারণ (নন-এসি) ও শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস নামানো হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীতে বর্তমানে চলাচল করা ৯৮টি বাস রুটকে পুনর্বিন্যাস করে মোট ৩২টি সমন্বিত রুটে রূপান্তর করা হচ্ছে। প্রতিটি নির্ধারিত রুটে একটি করে কোম্পানির মাধ্যমে বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সড়কে একই গন্তব্যের গাড়ির মধ্যে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হয় এবং নির্দিষ্ট স্টপেজ মেনে যাত্রী ওঠানামা নিশ্চিত করা যায়।
চালু হওয়া ছয়টি রুটের মধ্যে রয়েছে গাজীপুরের শিববাড়ী চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর হয়ে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির এবং মিরপুর চিড়িয়াখানা থেকে সায়েন্সল্যাব হয়ে চুলকুটিয়া। এছাড়া মোহাম্মদপুরের ঘাটারচর থেকে শাহবাগ ও মৎস্য ভবন হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার; বসিলা থেকে জিগাতলা ও সায়েন্সল্যাব হয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ; ঘাটারচর থেকে মিরপুর-১০ হয়ে আব্দুল্লাহপুরের ধউর ব্রিজ এবং টঙ্গী কলেজ গেট থেকে আব্দুল্লাহপুর হয়ে ঢাকেশ্বরী মন্দির রুটে বাস নামছে।
প্রস্তাবিত এই পথগুলোতে যাত্রীচাহিদার ওপর ভিত্তি করে ৭০ থেকে ২৫০টি পর্যন্ত নন-এসি বাস চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। এর বাইরে টঙ্গী কলেজগেট থেকে আজিমপুর পর্যন্ত ২২ দশমিক ৮৯ কিলোমিটার রুটে চলবে ২০টি এসি বাস। একই সঙ্গে ফার্মগেট-পলাশী, মোহাম্মদপুর এবং উত্তরা এলাকায় ২০টি করে বাস নিয়ে তিনটি পৃথক চক্রাকার সার্ভিস পরিচালনার পরিকল্পনা রয়েছে। বাস রাখার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রান্তে নির্দিষ্ট টার্মিনাল ও ডিপো নির্ধারণ করা হয়েছে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান জানান, যাত্রীদের প্রকৃত চাহিদা, সড়কের ধারণক্ষমতা এবং যানবাহনের বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করেই গণপরিবহনকে একটি নিরাপদ ও সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনা হচ্ছে। সংস্থাটির প্রকল্প পরিচালক ধ্রুব আলমের দেওয়া তথ্য অনুযায়ী, এই পরিকল্পনা বাস্তবায়নে মহানগরীর ৭২টি গুরুত্বপূর্ণ স্থানে একটানা ৭২ ঘণ্টা ট্রাফিক গণনা এবং প্রায় ৪০০ কিলোমিটার নেটওয়ার্ক ড্রোনসহ আধুনিক প্রযুক্তির সহায়তায় বিশদভাবে পর্যালোচনা করা হয়েছে। প্রস্তাবিত রুটগুলো কার্যকর হলে প্রতিদিন অন্তত ৩৭ থেকে ৩৮ লাখ মানুষ সুশৃঙ্খল যাতায়াত সুবিধার আওতায় আসবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.