মোহাম্মাদ ইসলামি: পরমাণু অস্ত্র ছাড়াই আত্মরক্ষায় সক্ষম ইরান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানের পরমাণু সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, দেশটির সামরিক নীতিতে পরমাণু অস্ত্রের কোনো স্থান নেই এবং এসব অস্ত্র ছাড়াই ইরান নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ সক্ষম। শনিবার স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, ইরানের পরমাণু অস্ত্রের কোনো প্রয়োজন নেই এবং পরমাণু বোমা ছাড়াই তাদের প্রয়োজনীয় প্রতিরোধ সক্ষমতা রয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, সংঘাত এড়াতে তাদের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। একই সঙ্গে তিনি জানান, একটি বিশাল নৌবহর বর্তমানে দেশটির দিকে অগ্রসর হচ্ছে।
জাতিসংঘের পরমাণু তদারক সংস্থার বিরুদ্ধে ইরান প্রায়ই তাদের কর্মসূচিকে রাজনীতিকরণের অভিযোগ করে আসছে। এমনকি গত বছরের জুনে ইরানি স্থাপনায় ইসরায়েলের হামলার সুযোগ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির ওপরও দোষ চাপিয়েছে তেহরান। ইসলামি বলেন, ইরানের পরমাণু নথির ‘রাজনৈতিক প্রকৃতি’ এবং আইএইএ প্রধানের ওপর বাইরের চাপের কারণে তারা এই ফাইল বন্ধ হওয়ার আশা করতে পারেন না, বরং এই চাপ আরও বাড়ার আশঙ্কা করছেন।
তিনি উল্লেখ করেন, বহু বছর ধরে আলোচনার মাধ্যমে এবং বিভিন্ন ইরানি সরকারের রাজনৈতিক প্রচেষ্টার ফলে জেসিপিওএ চুক্তি সই হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র এবং তিন ইউরোপীয় দেশ (যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স) এই চুক্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং গত বছরের শেষের দিকে স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে এর সমাপ্তি ঘটিয়েছে।
২০২৫ সালের জুন মাসে ১২ দিনের যুদ্ধের সময় ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলাকে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেন ইসলামি। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ অনুযায়ী পরমাণু স্থাপনায় হামলা নিষিদ্ধ। তিনি জানান, বোমা হামলার শিকার সব স্থাপনাই আইএইএর কাছে নিবন্ধিত এবং জাতিসংঘের এই সংস্থার ‘কঠোর তত্ত্বাবধানে’ রয়েছে।
এই কর্মকর্তা জানান, ইরান এখনও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) স্বাক্ষরকারী দেশ এবং সুরক্ষা ব্যবস্থা মেনে চলে। তবে পরমাণু স্থাপনা ও কর্মীদের নিরাপত্তার স্বার্থে ইরানের পার্লামেন্ট আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর পরিদর্শন বন্ধ থাকলেও অক্ষত স্থাপনাগুলোতে তা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। হামলার পর আইএইএ কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আমরা প্রতিদিন সক্রিয় হুমকির সম্মুখীন হচ্ছি; ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে আমাদের হুমকি দিচ্ছেন। আমরা যুদ্ধকালীন নিরাপত্তা পরিস্থিতির মধ্যে আছি।’ তিনি আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই, আমরা এ ধরনের পরিস্থিতির জন্য পদ্ধতি প্রতিষ্ঠা ও অনুমোদন করেছি এবং তা কঠোরভাবে মেনে চলছি।’
পরমাণু সংস্থার প্রধান আইএইএকে তাদের সংবিধি অনুযায়ী ‘পেশাদার ও স্বাধীনভাবে কাজ করার’ এবং পরমাণু স্থাপনায় হামলা হলে কী ব্যবস্থা নেওয়া হবে তা স্পষ্ট করার আহ্বান জানান। আগামী মার্চে আইএইএর বোর্ড অব গভর্নরসের বৈঠকের দিকে ইঙ্গিত করে ইসলামি ইরানের ওপর চাপ বাড়ার এবং বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানোর আশঙ্কার কথা জানান।
৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পর্কে তিনি বলেন, এটি ‘ভবিষ্যৎ জাতীয় প্রয়োজনে’, যেমন পরমাণু চালিকাশক্তির জন্য করা হচ্ছে। কারণ পূর্ববর্তী সমৃদ্ধকরণের মাত্রা ওই চাহিদা পূরণ করতে পারেনি।
জুনের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের তিনটি প্রধান পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের পরমাণু কর্মসূচি ‘ধ্বংস’ হয়ে গেছে। সেই সময় ইরানি কর্মকর্তারা এই দাবি নিশ্চিত বা অস্বীকার কিছুই করেননি।
ইসলামি আবারও উল্লেখ করেন যে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ফতোয়া অনুযায়ী ইরান পরমাণু অস্ত্র চায় না। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে দেশটির পরমাণুবিহীন সামরিক নীতি পুনর্বিবেচনার জন্য ইরানের অভ্যন্তরে চাপ বাড়ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.