আপনি পড়ছেন

রাফাহ সীমান্ত ক্রসিং চালুর একদিন আগে গাজাজুড়ে অব্যাহত ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় শিশু ও কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি- রয়টার্স

একটি চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, শনিবার (৩১ জানুয়ারি) খান ইউনিসের উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হন। তাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে, গাজা সিটির পশ্চিমের রেমাল এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেন, ‘আমরা বিস্ফোরণের তীব্র কম্পন অনুভব করি। এরপর একটি বিশাল কালো ধুলোমেঘ পুরো এলাকা ঢেকে ফেলে। ওই আবাসিক ভবনের ভেতরে অন্তত পাঁচজন নিহত হন, যাদের মধ্যে একজন মা ও শিশুরাও রয়েছে।’ গাজা সিটির দারাজ এলাকায় আরেকটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি হামলায় আটজন ফিলিস্তিনি আহত হন।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি সর্বশেষ ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে যুদ্ধবিরতিকে ‘নামমাত্র যুদ্ধবিরতি’ আখ্যা দিয়েছেন। এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যুদ্ধবিরতি মানে অস্ত্র চালানো থামবে এবং যুদ্ধ শেষ করার উদ্যোগ নেওয়া হবে। গাজার মানুষ একটি প্রকৃত যুদ্ধবিরতির যোগ্য, যেটি বহু আগেই প্রয়োজন ছিল।’

যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতার ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে। রাফাহ ক্রসিং আজ রোববার পুনরায় চালুর পরিকল্পনার আগে মিশর সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানায়।

এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, গত শুক্রবার রাফাহ এলাকায় একটি সুড়ঙ্গ থেকে আটজন ফিলিস্তিনি যোদ্ধা বেরিয়ে আসার ঘটনার জবাবে তারা হামলা চালিয়েছে, যা যুদ্ধবিরতির লঙ্ঘন। তাদের ভাষ্য, গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামাস ও ইসলামিক জিহাদের চারজন কমান্ডারসহ আরও সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন ৭১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.