স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির ডাক ভারত ও আরব দেশগুলোর
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠা এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে ভারত ও আরব দেশগুলো। নয়াদিল্লিতে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এক যৌথ ঘোষণায় আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিন সমস্যার সমাধানের ওপর জোর দেওয়া হয়।

শনিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বিতীয় ভারত-আরব পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। ভারত ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে আরব দেশগুলোর শীর্ষ কূটনীতিক এবং আরব লীগের মহাসচিব উপস্থিত ছিলেন। দীর্ঘ ১০ বছরের বিরতির পর এই বৈঠক অনুষ্ঠিত হলো।
‘দিল্লি ঘোষণা’ নামে পরিচিত ওই যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘উভয় পক্ষ আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব এবং আরব শান্তি উদ্যোগ অনুসারে মধ্যপ্রাচ্যে একটি ন্যায্য, ব্যাপক ও স্থায়ী শান্তি অর্জনে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।’
তারা ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ইসরায়েলের পাশাপাশি শান্তিতে বসবাসের জন্য একটি সার্বভৌম, স্বাধীন ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানান। ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার আদায়ের বিষয়টিও উভয় পক্ষ সমর্থন করেছে।
উভয় পক্ষ ২০২৫ সালের শারম আল-শেখ শান্তি সম্মেলনের ফলাফলকে স্বাগত জানিয়েছে, যার মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছিল। ঘোষণায় বলা হয়েছে, ‘...তারা সংশ্লিষ্ট সব পক্ষকে চুক্তির বাস্তবায়ন পুরোপুরি মেনে চলার আহ্বান জানান এবং গাজা উপত্যকায় ত্রাণ, পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য আরব-ইসলামি পরিকল্পনা চালুর বিষয়টি উল্লেখ করেন।’
এতে আরও বলা হয়েছে, ‘তারা পুরো গাজা উপত্যকাজুড়ে মানবিক ও ত্রাণ সহায়তার পর্যাপ্ত, নিরবচ্ছিন্ন ও অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি ত্রাণ সংস্থা এবং আন্তর্জাতিক ও মানবিক সংগঠনগুলোর কার্যক্রম অব্যাহত রাখার নিশ্চয়তা চেয়েছেন...।’
গাজা শান্তি চুক্তির মাধ্যমে ইসরায়েলের দুই বছরের যুদ্ধের অবসান ঘটে, যাতে প্রায় ৭১ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ আহত হন। এই হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, পুনর্গঠন কাজের জন্য প্রায় ৭ হাজার কোটি (৭০ বিলিয়ন) ডলার প্রয়োজন।
এছাড়া ভারত ও আরব দেশগুলোর মধ্যে ২৪ হাজার কোটি (২৪০ বিলিয়ন) ডলারের বেশি বাণিজ্যের বিষয়টিও উভয় পক্ষ স্বাগত জানিয়েছে। বাণিজ্য সম্পর্ক আরও বাড়াতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও তারা উৎসাহ জুগিয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.