টিআইবি: তফসিল ঘোষণার পর দেশজুড়ে অন্তত ১৫ রাজনৈতিক নেতাকর্মী নিহত
- Details
- by ২৪ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। তফসিল ঘোষণার পরবর্তী ৩৬ দিনে সারাদেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে সংস্থাটি জানায়, গত ১৭ মাসে দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে প্রায় ৬০০টি। এসব ঘটনায় নিহত হয়েছেন ১৫৮ জন রাজনৈতিক কর্মী এবং আহত হয়েছেন অন্তত ৭ হাজার ৮২ জন।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, এসব সহিংস ঘটনার মধ্যে সবচেয়ে বেশি সম্পৃক্ততা দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের। মোট ঘটনার ৯১ দশমিক ৭ শতাংশে বিএনপি সংশ্লিষ্ট ছিল বলে উল্লেখ করেছে টিআইবি।
এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততা পাওয়া গেছে ২০ দশমিক ৭ শতাংশ ঘটনায় এবং জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা ছিল প্রায় ৭ দশমিক ৭ শতাংশ ঘটনায়।
টিআইবি জানায়, শুধু তফসিল ঘোষণার পরই নয়, পুরো ২০২৫ সালজুড়েই রাজনৈতিক সহিংসতা ছিল উল্লেখযোগ্য মাত্রায়। চলতি বছরে এখন পর্যন্ত ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০২ জন। একই সঙ্গে ১ হাজার ৩৩৩টি অস্ত্র নিখোঁজ হওয়ার তথ্যও উদ্বেগ বাড়িয়েছে। এর পাশাপাশি ডিপফেক ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ৫০টির বেশি হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদজুড়েই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে। খুন, ডাকাতি, ছিনতাই, চুরি, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, রাজনৈতিক আন্দোলন ঘিরে সহিংসতা ও লুটপাটের ঘটনা নিয়মিত ঘটছে।
অর্থনৈতিক দিক থেকেও এই অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছে টিআইবি। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৬৭ কোটি মার্কিন ডলার। তবে ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ৫৫ কোটি ডলারে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
টিআইবি মনে করছে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও নিরাপত্তা ঝুঁকি কমাতে কার্যকর উদ্যোগ না নিলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরও গভীর হতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.